শিরোনাম
◈ ইরানের ১৩২ ক্ষেপণাস্ত্র ও ১৯৫ ড্রোন প্রতিহতের দাবি আমিরাত এয়ার ডিফেন্স সিস্টেমের ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সেনাপ্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী নিহত ◈ কাবুলের আকাশে পাকিস্তানি যুদ্ধবিমান, পাল্টা গুলি ছুড়ল আফগানিস্তান, উত্তেজনা তীব্র ◈ ইরানে যৌথ হামলার প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে, দেশের শেয়ার বাজারে বড় দরপতন ◈ যে কৌশলে চীনকে পাশে পাচ্ছে ইরান! ◈ খামেনির মৃত্যুই শেষ নয়, ইরানের শাসনকাঠামো ভাঙবে না সহজেই: ফরেন পলিসির নিবন্ধ ◈ খামেনিকে হত্যা করে ‘বড় ভুল’ করল যুক্তরাষ্ট্র, যে পরিণতি হতে পারে ◈ ষষ্ঠ দফায় মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান ◈ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় ১ বাংলাদেশি গুরুতর আহত ◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০১:৪৯ রাত
আপডেট : ২৮ মে, ২০২০, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমাদের কে শাসন করছে, আইন নাকি ধনী গ্রুপ: খোন্দকার ইব্রাহিম খালেদ

শরীফ শাওন : [২] ঋণ না পেয়ে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হায়দার আলী মিয়ার উপর গুলি ছোড়ে সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার। বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ প্রথম আলোকে এ প্রতিক্রিয়া জানান।

[৩] খোন্দকার ইব্রাহিম বলেন, ব্যাংকাররা বরাবরই বলছেন তারা চাপের মধ্যে থাকেন। চাপটি যে কতটা ভয়ংকর তা প্রকাশ পেয়েছে। এমডিকে গুলি করার ঘটনা চিন্তাও করা যায় না। এতে সকল ব্যাংকার আতঙ্কে থাকবেন। তারা হয় গুলি খাবেন, অথবা চাকরি ছাড়বেন। এভাবে চলতে থাকলে জনগণের আমানত অনিশ্চয়তায় পড়বে। ঋণ দিয়ে তা আদায় করা যাবে না। বর্তমানে ব্যাংকখাত ঋণখেলাপিতে জর্জরিত।

[৪] তিনি বলেন, এক ধনী গোষ্ঠী গুলি করেছে, আরেক ধনী গোষ্ঠী বাঁচানোর চেষ্টা করছে বলেই মামলা করতে ১২ দিন সময় লেগেছে। তবে মামলার অগ্রগতি নিয়ে তিনি শংশয় প্রকাশ করেন। তিনি বলেন, বেসিক ব্যাংকের চেয়ারম্যান যেমন ধরাছোঁয়ার বাইরে, তেমনি এরাও পার পেয়ে যাবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

[৫] সাবেক এই ডেপুটি গভর্নর বলেন, সরকারের উচিৎ মামলাটির দ্রুত নিষ্পত্তি করা এবং কেন্দ্রীয় ব্যাংকেও সরকারের কাছে এ বিষয়ে অনুরোধ করা প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়