শিরোনাম
◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ০৫:২৫ সকাল
আপডেট : ২৭ মে, ২০২০, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুলাই থেকে পুনরায় চালু হচ্ছে গুগলের কিছু অফিস, উপবৃত্তি পাচ্ছে বাড়ি থেকে কাজ করা কর্মীরা

শাহনাজ বেগম : [২] প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই মঙ্গলবার প্রকাশিত একটি ব্লগ পোস্টে জানান, ৬ জুলাই থেকে গুগল ভবনগুলোতে শতকরা ১০ ভাগ কর্মীর কাজের পরিবেশ নিশ্চিত করা হয়েছে। ধীরে ধীরে আরো প্রসারিত করে আগামী সেপ্টেম্বর মাসে এটি ৩০ শতাংশে উন্নত করার পরিকল্পনা রয়েছে। সিএনএন

[৩] কর্মীদের কাজে ফিরে আসার বিষয়টি চলতি বছরের বাকী সময়ের জন্য তাদের ইচ্ছের ্উপর নির্ভর করবে। কাছাকাছি অফিসে এক সপ্তাহে এক দিন আসলেও হবে তাছাড়া কর্মীদের বাড়ি থেকে কাজ করতে আরও সহজ করার জন্য অফিস সরঞ্জামগুলোর জন্য ১ হাজার ডলার উপবৃত্তি দেয়ার কথা জানান।

[৪] সেপ্টেম্বর মাসে যারা কাজে ফিরতে পারবে তাদেরকে ১০ জুনের মধ্যে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। দ্য ভার্জ

[৫] ব্লগ পোস্টে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করেই কাজে ফেরানোর আহ্বান জানালেও কোথায় কোথায় গুগলের অফিস আবারও চালু হতে যাচ্ছে সে বিষয়টি পরিষ্কার করেননি তিনি। আগের চেয়ে অফিসের পরিবেশ এখন কিছুটা ভিন্ন হবে এবং সামাজিক দূরত্ব ও স্যানিটাইজেশনের যেসব গাইডলাইন আছে সেগুলো নিশ্চিত করা হবে।

[৬] করোনা মোকাবিলায় গত জানুয়ারি মাস থেকে কিছু গুগল অফিস বন্ধ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়