শিরোনাম
◈ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন ◈ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ◈ প্রোটোকল ভাঙা সফর: টাঙ্গুয়ার হাওরে প্রতিমন্ত্রী হাবিবের নির্ভার উপস্থিতি, ভিন্ন সংস্কৃতির ইঙ্গিত ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম ◈ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ ◈ নতুন পে-স্কেল: ৩০% দিয়ে শুরু, চার ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন ◈ দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত ◈ আইফোন কিনতে লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার ◈ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? ◈ নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ৮০০ ছাড়াল মৃত্যু, নিখোঁজ ৩ হাজারের বেশি

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০৬ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডুইয়ারপাড় কেন্দ্রে ভোট দিলেন এমপি প্রার্থী এডভোকেট ফজলুর রহমান 

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ইটনায়  ডুইয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত হেভিওয়েট এমপি প্রার্থী চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও সিনিয়র এডভোকেট  বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আটটা দুই মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভোট দেন তিনি।

এ সময় ‌সি‌নিয়র এড‌ভো‌কেট ফজলুর রহমা‌মের স্ত্রী উম্মে কুলসুম রেখা, ছে‌লে ব‌্যা‌রিস্টার অ‌ভিক চৌধুরী উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাতটা ৪৫ মিনিটে ডুইয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৌঁছান তিনি।

ডুইয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি বীরকুল, করনশী (২নং ওয়ার্ড অংশ), করনশী নুরপুর (১নং ওয়ার্ড অংশ) , ডুইয়ারপাড় এবং ভয়রা. এলাকা নিয়ে গঠিত। কেন্দ্রটিতে ভোট ভোটার সংখ্যা ৪ হাজার চারশত নব্বই জন, পুরষ ভোটার দুই হাজার তিনশত তেতা‌ল্লিশ জন এবং নারী  ভোটার ২ হাজার একশত সাতচ‌ল্লিশ জন।  

এই ভোট কে‌ন্দ্রের প্রিজাইডিং হি‌সে‌বে দা‌য়ি‌ত্বে আছেন মাসুদ মিয়া, প্রিন্সিপাল অ‌ফিসার জনতা ব‌্যাংক, পি.এল‌.সি ফজলুর রহমান যে বু‌থে ভোট প্রদান ক‌রে‌ছেন সে বুথের সহকারী প্রিজাইডিং অ‌ফিসারের দা‌য়িত্ব পালন কর‌ছেন আফরোজা সুলতানা, সহকারী পো‌লিং এ র‌য়ে‌ছেন‌ নেক‌লেছ আক্তার ও আক‌লিমা আক্তার।

কোনো বিরতি ছাড়াই সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং সারাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য (নির্বাচন কমিশন) ইসি কর্তৃক সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

  • সর্বশেষ