শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৪ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে ‘অগ্রাধিকার’ দেবে বাংলাদেশ জামায়াতে ইসলাম। সেই সঙ্গে নয়াদিল্লি সফরের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। 

সেই সঙ্গে জামায়াত আমির বলেছেন, ‘বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মর্যাদা সমান এবং এখানে সংখ্যালঘু বলে কোনো কিছু নেই।’ 

এনডিটিভিকে তিনি বলেন, ‘ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই এবং এটাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি।’

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ১৬ মাস অতিক্রান্ত হওয়ার পর ভোট হচ্ছে বাংলাদেশে। এ নির্বাচনে বাংলাদেশের অন্যতম বড় দল জামায়াত জোটবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। জামায়াতের নেতৃত্বাধীন নির্বাচনী জোটের গুরুত্বপূর্ণ অংশীদার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

নির্বাচন ঘিরে পুরো বাংলাদেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটগ্রহণ নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে

এবারের ভোটে জামায়াতের জয়ের ব্যাপারে আশাবাদী অনেকেই। তবে এ দলটির বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো ও সহিংসতায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।

এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এনডিটিভিকে জামায়াতের আমির বলেন, ‘বাংলাদেশে প্রত্যেক নাগরিকের মর্যাদা সমান বলে আমরা মনে করি, প্রত্যেকেই প্রথম শ্রেণির নাগরিক। আমরা কখনো শুধু ধর্মবিশ্বাসজনিত কারণে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু ধারণাকে প্রশ্রয় দিই না।’

ভারতে সফরের ব্যাপারে তিনি বলেন, ‘ভারতে সফরের ব্যাপারে আমার কোনো দ্বিধা বা বাধা নেই। নির্বাচন শেষ হোক, তারপর আমি এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’ অনুবাদ: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়