শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ০৯:০৮ সকাল
আপডেট : ২৬ মে, ২০২০, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত হওয়ার একদিন পর শ্রীমঙ্গলে পৌর কাউন্সিলারের মৃত্যু

সোহেল রানা,মৌলভীবাজার প্রতিনিধিঃ [২] মৌলভীবাজারের সিভিল সার্জন ডা.তওহীদ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] কাউন্সিলর আহাদের ছেলে আজাদ বলেন,মানুষের জন্য কাজ করতে গিয়ে আমার বাবা করোনায় আক্রান্ত হয়েছিলেন। দিনরাত কর্মহীন-দরিদ্র মানুষের বাসায় গিয়ে গিয়ে তালিকা করেছেন। খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। নিজের কথা চিন্তা করেননি।

[৪] আজাদ জানান, তার বাবা গত ১২ দিন ধরে জ্বরে ভুগছেন। শ্বাস নিতে কষ্ট হত। তিনদিন আগে করোনা টেস্টের জন্য নমুনা দেয়া হয়। সোমবার (২৫ মে) রেজাল্ট পজেটিভ এসেছে।

[৫] মৌলভীবাজারের সিভিল সার্জন ডা.তওহীদ আহমদ বলেম,গত রাতে ঢাকা থেকে মৌলভীবাজারে ৮ জন আক্রান্ত বলে জানানো হয়েছে। আক্রান্তদের মধ্যে তিনি ছিলেন এবং আজ সকালে মারা যান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়