শিরোনাম
◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ০৮:৪৯ সকাল
আপডেট : ২৬ মে, ২০২০, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেপুটি স্পিকারের স্ত্রীর মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যানের শোক

শাহীন খন্দকার :[২] জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি। আজ মঙ্গলবার (২৬ মে) এক শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান প্রয়াত আনোয়ারা বেগম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

[৩]শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, প্রয়াত আনোয়ারা বেগম একজন সফল নারী হিসেবে সুপ্রতিষ্ঠিত ছিলেন। সমাজ সেবায় তাঁর অবদান অপরিসীম। হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের কাছে প্রয়াত আনোয়ারা বেগম ছিলেন অকৃত্রিম ভরসা।

[৪]জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম এর মৃত্যুতে অনুরুপ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি।

  • সর্বশেষ