শিরোনাম
◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না ◈ যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ১১:১৪ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২০, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল

সাতক্ষীরা প্রতিনিধি ঃ [২] সোমবার দুপুরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে সেখানে আশ্রিত ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন তিনি।

[৩] এর আগে আশাশুনি উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের জন্য পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পোলার চাউল, গরুর মাংস, সিমাই ও নগদ টাকা পৌঁছে দেন জেলা প্রশাসক।

[৪] এ সময় জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, মহামারী করোনা ও ঘূর্ণিঝড় আম্পানের কারণে এবারের ঈদ আনন্দহীন হয়ে পড়েছে। তবে, আপনাদের কাছে আসতে পেরে আমি ঈদের প্রকৃত আনন্দ অনুভব করছি। আগামীকাল থেকেই বেঁিড়বাধ সংস্কারের কাজ শুরু হবে। আশা করি বেঁড়িবাধ সংস্কার করতে পারলে আমাদের দুর্দশা লাঘব হবে। পরে জেলা প্রশাসক মোবাইলের মাধ্যমে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক ও জনপ্রশাসন সচিব ইউসুফ হারুনকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলিয়ে দেন।

[৫] সেখানে জেলা প্রশাসকের সাথে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় আশ্রয় কেন্দ্রে বসবাসরত মানুষের মাঝে সাবান বিতরণ করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়