শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৯:৪৫ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নিঃসন্দেহে সাকিব সেরা, মাঠে ফিরে পুরোনো রূপে আসতে দুয়েক ম্যাচ লাগবে : তামিম

নিজস্ব প্রতিবেদক : [২] হঠাৎ করেই ভক্তদের মধ্যে কানাঘুষা চলছিলো- সাকিব আর তামিমের মধ্যে বোধহয় কোনো ঝামেলা হয়েছে। কিন্তু না, সেরকম কিছুই ঘটেনি। একথা জানিয়েছেন তামিম ইকবাল নিজেই।

[৩] মূলত তামিম ইকবালের লাইভ শোতে সাকিব আল হাসানকে আমন্ত্রণ জানানোর পরেও তার না আসা সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। যদিও ভক্ত-সমর্থকদের জন্য স্বস্তির খবর এখন অব্দি দুজনের কেউই প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে কোন কথা বলেননি।

[৪] উল্টো সাকিবকে নিয়মিত প্রশংসায় ভাসাচ্ছেন তামিম। নট আউট নোমান নামক ইউটিউব চ্যানেলে লাইভে এসে বাংলাদেশের নব নিযুক্ত ওয়ানডে অধিনায়ক তামিম বরং বেশ কয়েকবার বলেছেন সাকিব তার খুব ভালো বন্ধু। সাকিব দলে থাকলে একাই দুইজনের ভূমিকা পালন করেন, সেটা আরেকবার মনে করিয়ে দিয়েছেন তামিম।

[৫] তামিম বলেন, ‘আনডাউটেডলি সাকিব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা খেলোয়াড়। ও এমন একজন খেলোয়াড় যে কিনা দুইজনের কাজ করে। সাকিব না থাকলে আমাদের দুইজন খেলোয়াড়কে নিয়ে চিন্তা করতে হয়। সাকিব থাকলে আমরা একজন বাড়তি ব্যাটসম্যান অথবা বোলার খেলাতে পারি।

[৬] বাংলাদেশ দলের হয়ে লম্বা সময় ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন সাকিব আল হাসান। তামিম এই প্রসঙ্গে বলেন, গত ১০-১২ বছর ধরেই সাকিব পারফরম্যান্স করে গেছে। ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়ে সেটা গ্রহণ না করলেও আইসিসিকে না জানানোয় বর্তমানে ১ বছর নিষেধাজ্ঞার কবলে সাকিব। লম্বা সময় পর ক্রিকেটে ফিরলে আগের অবস্থানে যেতে সময় লাগে। তবে তামিম মনে করেন সাকিবের ১-২ ম্যাচের বেশি লাগবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়