শিরোনাম
◈ আগামী সপ্তাহে খুলছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস লেন ◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও) ◈ দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ◈ চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস ◈ ‘অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ চিকিৎসায় নিয়োজিত ডাক্তার ও নার্সদের সাথে ডিএনসিসি মেয়র আতিকুলের ঈদ শুভেচ্ছা বিনিময়

সুজিৎ নন্দী : [২] ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এই ঈদের সময়ও আপনারা পরিবারের সদস্যদের ছেড়ে করোনা আক্রান্তদের চিকিৎসা দিচ্ছেন। আপনাদের এই ত্যাগ স্বীকারের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। করোনা চিকিৎসায় নিবেদিত সকলের উদ্দেশে মেয়র স্যালুট জানান এবং তাঁদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সাহস যুগিয়ে মেয়র বলেন, আমরা সবাই আপনাদের পাশে আছি। এ দুর্যোগ কেটে যাবে।

[৩] সোমবার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত ডাক্তার ও নার্সদের সাথে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় মেয়র তাঁদের জন্য ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

[৪] প্রথমে বেলা সাড়ে এগারটায় মেয়র আতিকুল ইসলাম কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান। পরে বেলা বারোটায় বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে যান। এসময় হাসপাতাল দুটির কোভিড-১৯ ওয়ার্ডে কর্মরত স্বাস্থ্যকর্মীদের সাথে তিনি অনলাইনে লাইভ ভিডিওতে শুভেচ্ছা বিনিময় করেন। হাসপাতালে ভর্তি রোগীদের সাথেও তিনি কূশল বিনিময় করেন।

[৫] ঈদ শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালের পরিচালক ডা. এ কে এম সারওয়ারুল আলম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়