শিরোনাম
◈ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ কতটা খোলা? ◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৬:৪৮ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বরূপকাঠীর ৪০৬ মসজিদে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

পিরোজপুর থেকে বিপ্লব বিশ্বাস : [২] পিরোজপুরের স্বরূপকাঠীর চারশত ছয়টি জামে মসজিদে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সম্প্রতি উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইসলামি ফাউন্ডেশনের দেয়া ৪০৬টি জামে মসজিদের প্রত্যেকটিতে ৫হাজার করে টাকা বিতরণ করে সদ্য যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন।

[৩] এসময় ইউএনও সকলার জ্ঞাতার্থে জানান, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে দেশ লকডাউন রয়েছে। এজন্য মসজিদগুলো পরিচালনায় প্রধান মন্ত্রীর এ উপহার। মসজিদের দৈনন্দিন কাজে এ অর্থ ব্যায় করার জন্য তিনি নির্দেশনা দেন, যাতে করে এনিয়ে কোন মতভেদ সৃস্টি না হয়। উপজেলার কয়েকটি মসজিদ এ তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় তাদের নতুন করে আবেদন করার জন্য বলেন তিনি। এসময় স্বরূপকাঠী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, ভাইস চেয়ারম্যান রনি দত্ত, নেছারাবাদ থানা ইনচার্য মোঃ কামরুজ্জামান তালুকদারসহ সমদেকাঠী ইউনিয়নের চেয়ারম্যান সবুর তালুকদারসহ জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

[৪] পিরোজপুর জেলা প্রশাসক সূত্রে জানা যায়, জেলায় মোট ৩৩১৫টি মসজিদে ১ কোটি ৬৫ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরণ করা হচ্ছে।

  • সর্বশেষ