শিরোনাম
◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা?

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত অনুষ্ঠিত

মহসীন কবির : [১] নিরাপদ শারিরীক দূরত্ব এবং করোনা ভাইরাস সংক্রান্ত অন্যান্য নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনেই এ পাঁচ জামাত অনুষ্ঠিত হয়। বাংলানিউজ২৪ ও চ্যানেল২৪

[২] সোমবার (২৫ মে) সকাল ৭টায় এবারের ঈদের প্রধান এবং জাতীয় মসজিদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের মোয়াজ্জিন হাফেজ কারী কাজী মাসুদুর রহমান।

[৩] বায়তুল মোকাররমে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী। সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমাম ছিলেন জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।

[৪] সকাল ১০টায় চতুর্থ জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম। এরপর ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ুর রহমান খানের ইমামতিতে পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টা ৪৫ মিনিটে।

[৫] প্রতিটি জামাত শেষে খুতবা পেশ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি সম্প্রতি বৈশ্বিক করোনা ভাইরাসে আক্রান্ত ও নিহতদের জন্য দোয়া করা হয়েছে। এছাড়া মোনাজাতে সব উম্মতে মোহাম্মদীর গুনাহ মাফ চাওয়া হয়েছে। সব মৃত ব্যক্তির কবরের আজাব মাফ চাওয়া হয়েছে। যেকোনো বিপদ থেকে দেশকে হেফাজতের জন্যও প্রার্থনা করা হয়েছে।

[৬]  স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত, জামাত শেষে কোলাকুলি ও হাত মেলাতে মানা থাকায় সেগুলো মেনেই ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে কাউকেই দেখা যায়নি হাত মেলাতে বা কোলাকুলি করতে। ফলে অনেকেই একটু কষ্ট মনে নিয়েই ফিরেছেন ঘরে। তারা জানিয়েছেন, ঈদের নামাজের পর প্রধান আনন্দ কোলাকুলিতেই। কিন্তু নিজেদের নিরাপত্তার স্বার্থেই এবার তারা বিরত থাকছেন সেসব থেকে।

[৭]  সকালে জাতীয় মসজিদে প্রধান ঈদ জামাতে নামাজ আদায় করার জন্য বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসেন। আবহাওয়া ভালো থাকায় আসতে তাদের কোনো সমস্যা হয়নি বলেই জানিয়েছেন তারা। এরপর থেকে শুধু কথাতেই সৌহার্দ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়