শিরোনাম
◈ রাতভর নাটকীয়তার পর যেভাবে গ্রেফতার হলেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্র, তার বিরুদ্ধে যত অভিযোগ ◈ তৃতীয় টার্মিনালে বিদেশি আগ্রহ, আর্থিক ক্ষতিতে পড়বে বিমান ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের যুদ্ধ উন্মাদনা বন্ধে মার্কিন সিনেটে প্রস্তাব পাস: প্রেসি‌ডে‌ন্টের প্রতিক্রিয়া ◈ ইরান মোকাবিলায় আমেরিকার অপেক্ষা নয়, একাই পদক্ষেপ নেবে ইসরায়েল: বেন-গভীর ◈ ডিসেম্বরে চূড়ান্ত হতে পারে আইএমএফের নতুন ঋণ সমঝোতা ◈ পেলে ও ম্যারাডোনার চেয়ে মে‌সি আলাদা স্তরে, বল‌লেন সুইডে‌নের ইব্রাহিমোভিচ  ◈ প্রথমবার ভারতের মূল দ‌লের হ‌য়ে আয়ারল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে খেল‌বেন বৈভব!  ◈ আয়ারল‌্যান্ড নতুন অ‌ধিনায়‌কের অধী‌নে ভারতের বিরু‌দ্ধে খেলবে, দল ঘোষণা ◈ ইংল্যান্ডকে রুখে দিয়ে নকআউটের দ্বারপ্রান্তে ঘানা ◈ হরমুজের ভবিষ্যৎ ব্যবস্থাপনায় যৌথ ঘোষণা ইরান-ওমানের

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৭:২৭ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চান্দিনায় সেনাবাহিনীর ঈদ বাজার আয়োজন

টি. আর. দিদার : [২] কুমিল্লার চান্দিনায় বিনামূল্যে ঈদ বাজারের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। ২৪ মে রোববার চান্দিনা মহিলা বিশ্ব বিদ্যালয় কলেজ মাঠে ওই ঈদ বাজারের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা এরিয়ার উজ্জীবিত একত্রিশ। এতে অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের পাঁচশত জন ঈদ সামগ্রী পায়। এর মধ্যে ছিল সেমাই, চিনি, চাল, ডাল, আটা, তেল, শাড়ি, লুঙ্গি ও কাঁচা বাজারসহ মোট ১৮টি আইটেম। সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে ওই কার্যক্রম সম্পন্ন হয়।

[৩] বাজারের কার্যক্রম পরিদর্শন করেন- বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা সেনানিবাসের ৩১ বীর-এর কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল মাহাবুব আলম, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ, মেজর তায়েফ, মেজর সাজ্জাদ, উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ্ আল মামুন, চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মো. আবুল ফয়সল, চান্দিনা মহিলা কলেজের অধ্যাপক শ্রীধর বণিক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কমল বক্সী, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

৪ে] ৩১ বীর-এর কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল মাহাবুব আলম জানান, বাংলাদেশ সেনাবাহিনীর রেশন থেকে বাঁচিয়ে একটি অংশ এখানে ঈদ সামগ্রী হিসেবে বিতরণ করা হচ্ছে। আমরা প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি কাঁচা তরকারি ও শাক ক্রয় করেছি। এছাড়া কিছু শাড়ি, লুঙ্গি, বাচ্চাদের কাপড়ও আছে। এসময় তিনি সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়