শিরোনাম
◈ সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার ◈ আসছে শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি, সর্বোচ্চ ১৬ দিন ◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৫:৪৫ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]চারদিন ধরে লাশ নিয়ে বিক্ষোভ

পিরোজপুর থেকে বিপ্লব বিশ্বাস : [২]ঝালকাঠি রাজাপুরে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ইউপি সদস্য মোঃ কুদ্দুস হোসেন (৪৫) সহ পাঁচ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাত ১১ টায় রাজাপুর থানায় নিহত গৃহবধূ রুনা লায়লার ভাই মোঃ মিজান গাজী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

[৩]নিহতের স্বজনরা জানায়, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজাপুরের নারিকেলবাড়িয়া গ্রামে স্বামীর বাড়ির নিজ শয়ন কক্ষে রুনা লায়লা (২৬) নামে ওই গৃহবধূর লাশ ঝুলন্ত অবস্থায উদ্ধার করে রাজাপুর থানা পুলিশ। নিহত রুনা লায়লা রাজাপুর উপজেলার শুক্তাগড ইউনিয়নের ৭ নম্বর ওযার্ডের ইউপি সদস্য যুবলীগ নেতা মোঃ কুদ্দুস হোসেনের দ্বিতীয় স্ত্রী এবং মঠবাড়ি ইউনিয়নের ডহশংকর গ্রামের আমির হোসেন গাজীর মেয়ে। স্বামী কুদ্দুস বালিশ চাপা দিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে বলে স্বজনদের অভিযোগ । পুলিশের বিরুদ্ধে হত্যাকারীদের পক্ষ অবলম্বন করারও অভিযোগ করেন স্বজনরা।

[৪]নিহত গৃহবধূর বাবা আমির হোসেন গাজী জানায়, তাঁর ছোট মেয়ে রুনা লায়লার দশ বছর আগে বিয়ে হয় একই উপজেলার শুক্তগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামের মজিবর হাওলাদারের ছেলে আব্দুল কুদ্দুসের সাথে। তাদের দুটি সন্তান রয়েছে। তার মেয়ে জামাই কুদ্দুস মেম্বর নির্বাচন করার সময় শ্যালকের কাছ থেকে দুই লাখ টাকা নেয়। সেই টাকা পরিশোধ না করে সম্প্রতি আবারো দুইলাখ টাকা দাবি করে সে। টাকা না দেওয়ায় রুনা লায়লাকে নির্যাতনের পরে হত্যা করে কুদ্দুস।

[৫]গত শুক্রবার ময়নাতদন্ত শেষে পুলিশ মরদেহ তার বাবার বাড়িতে পৌছে দেয়। লাশ দাফন না করে বিকেলে ওই ইউপি সদস্যের বিচারের দাবিতে লাশ নিয়ে নিজ জেলা ঝালকাঠি প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন মৃতের স্বজন ও এলাকাবাসী। পরে পুলিশ বিচারের আশ্বাস দিলে মরদেহ তার বাবার বাড়িতে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। স্বামী ইউপি সদস্যকে গ্রেপ্তারের দাবিতে চার দিনেও গৃহবধূর লাশ দাফন করেনি তাঁর স্বজনরা। আজ রবিবার সকালেও ডহশংকর গ্রামে বাবার বাড়িতে মরদেহ নিয়ে বিক্ষোভ করেন।

[৬]রাজাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান , যৌতুকের দাবিতে নির্যাতন করে হত্যার অভিযোগে এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করা হয়েছে। ইউপি সদস্য মোঃ কুদ্দুস হোসেনসহ সকল আসামীরা পালাতক রয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ