শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৯:২৬ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সামাজিক দূরত্ব মেনে সিনেমা বানানো অসম্ভব : গৌতম ঘোষ

রায়হান রাজীব : [২] ভারতের এই চলচ্চিত্র নির্মাতা টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আরও বলেন, শুটিংয়ের সময় যদি অভিনেতাদের মাস্কই ব্যবহার করতে হয় তবে অ্যানিমেটেড সিনেমা নির্মাণ করাই ভালো অথবা সিনেমার চিত্রনাট্য করোনাকে ঘিরেই করা উত্তম।

[৩] তিনি বলেন, মাস্ক পরেতো আর রোমান্টিক কিংবা অন্য কোনও ধরনের সিনেমা নির্মাণ করা সম্ভব না। এখন সবার করোনা নিয়ে আগ্রহ থাকলেও পরবর্তীতে থাকবে না। অবস্থা যখন স্বাভাবিক হবে তখন জনগণ বিনোদনের উৎস খুঁজবে। তখন এই ধরনের সিনেমা চলবে না।

[৪] অনলাইন প্ল্যাটফর্মগুলোতে সিনেমা মুক্তির ব্যাপারে গৌতম ঘোষ বলেন, চলচ্চিত্র নির্মাতারা যদি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার চিন্তা করেই নির্মাণ করেন তবে তাদের অপেক্ষা করা উচিত। তবে সিদ্ধান্ত নিতে হবে ভেবে চিন্তে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়