শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৫:৪১ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীয়তপুরের ২৯ গ্রামে ঈদ উদযাপন

ডেস্ক রিপোর্ট : সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ছয় উপজেলার ২৯ গ্রামে আজ রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সুরেশ্বর দারবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরিফ শাহ্ সুরেশ্বরী (র.) এর অনুসারীরা এ ঈদ উদযাপন করেছেন।

জানা গেছে, প্রতি বছর ঈদের প্রধান বড় জামাত অনুষ্ঠিত হলেও এবার করোনাভাইরাস মহামারির কারণে জেলার বেশ কয়েকটি মসজিদে ছোট আকারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এ ব্যাপারে সুরেশ্বর দরবার শরিফের পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী বলেন, সুরেশ্বর দরবার শরিফের পবিত্র দায়রা শরিফ জামে মসজিদে রোববার সকাল ৯টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

শরীয়তপুরের ছয়টি উপজেলার ২৯টি গ্রামের অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঘরোয়াভাবে ঈদুল ফিতর উদযাপন করছেন বলেও জানান তৌহিদুল হোসাইন শাহীন নূরী।

জানতে চাইলে হযরত সুরেশ্বরী (র.) এর অনুসারীরা জানান, প্রায় দেড়শ বছর আগে থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে তারা রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করেন।

গতকাল শনিবার চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়