শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০১:২৭ রাত
আপডেট : ২৪ মে, ২০২০, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে একদিনে সর্বোচ্চ ৭৭ জন করোনা শনাক্ত

অহিদ মুকুল নোয়াখালী :[২] এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫২ জনে।

[৩] এর মধ্যে বেগমগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। জেলায় মোট মৃত্যু হয়েছে ৫ জনের।

[৪] শনিবার (২৩ মে) সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান। তিনি জানান, গত ২১ ও ২২ মে তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়। পরে ২২ মে রাতে তাদের রিপোর্ট এলে তাতে করোনা পজিটিভ আসে ৭৭ জনের।

[৫] আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ১৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৩০০ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। বয়স্ক এক ব্যক্তিকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ৫ জন করোনা আক্রন্ত হয়ে মারা গেছেন।

[৬] তিনি আরো জানান, শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিলেন। এমন খবরের ভিত্তিতে তাদের বাড়িতে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ আসে।

[৭] নোয়াখালীর ৩৫২ জন করোনা আক্রান্তদের সংখ্যা উপজেলা ভিত্তিক- বেগমগঞ্জে উপজেলায় সর্বোচ্চ ১৭৮ জন, সদর উপজেলায় ৪১, চাটখিলে ২৬, সোনাইমুড়ীতে ১৮, কবিরহাটে ৫৪, কোম্পানীগঞ্জে ৭, সেনবাগে ১১, হাতিয়ায় ৬ ও সুবর্ণচরে ১১ জন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়