শিরোনাম
◈ এখন থেকে প্রধানমন্ত্রী শনিবারও অফিস করবেন ◈ প্রধানমন্ত্রীর সাথে ৩ বাহিনী প্রধানদের সাক্ষাৎ ◈ এবার চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল ◈ কে হ‌চ্ছেন রাষ্ট্রপতি ও স্পিকার? সবার নজরে খন্দকার মোশাররফ ও মঈন খান ◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৯:৫৪ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার মধ্যেও পরমাণু পরীক্ষার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

মৌরী সিদ্দিকা : [২] করোনায় বিশ্বে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ৪০ হাজার ৭৫ জনের। এর মধ্যে যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন ৯৭ হাজার ৬৬৫ জন। রাজনৈতিক মহলের একাংশের দাবি করোনা মোকাবিলায় একেবারেই ব্যর্থ হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের এরকম এক পরিস্থিতিতে পরমাণু পরীক্ষা করার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। এমনটাই খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট।

[৩] ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের কাছে খবর আছে রাশিয়া ও চিন হালকা পরমাণু পরীক্ষা করার তোড়জোড় করছে। তার পরেই বিষয়টি নিয়ে বৈঠকে বসেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মীরা। বৈঠকে পরমাণু অস্ত্রের পরীক্ষার কথা উঠেছে। প্রসঙ্গত ১১৯২ সালে শেষবার পরমাণু পরীক্ষা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র।

[৪] পরমাণু পরীক্ষা নিয়ে বিশ্বজুড়ে চাপা উত্তেজনা থামাতে চীন ও রাশিয়ার সঙ্গে বৈঠকও চায় মার্কিন প্রশাসন। তবে এ নিয়ে ঠিক কি করা হবে নিয়ে এখনো ঠিক হয়নি। তবে রাশিয়া ও চীন পরমাণু পরীক্ষা থেকে বিরত না হলে পরিস্থিতি অন্যরকম হবে। সূত্র : জি নিউজ বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়