শিরোনাম
◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৮:৪৬ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে এক বৃদ্ধের মৃত্যু

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি: [২] শনিবার সকাল সারে ৮ টায় দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

[৩] বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় লতিফ খন্দকার (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

[৪] আমতলী হাসপাতাল সূত্রে জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের মাইঠা চলাভাঙ্গা গ্রামের লতিফ খন্দকার স্বাসকষ্ট নিয়ে গত ১৯ মে (মঙ্গলবার) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হন। পরের দিন ২০ মে (বুধবার) নিহত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়েছে। ওই দিন থেকে তিনি হাসপাতালের আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

[৫] আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, করোনা উপসর্গ স্বাসকষ্ট নিয়ে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হওয়া বৃদ্ধ লতিফ খন্দকার চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সারে ৮ টায় মারা গেছেন। তার নমুনা রিপোর্ট ঢাকা পাঠানো হয়েছে। এখনো রিপোর্ট হাতে পাইনি।

[৬] উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ব্যক্তির বাড়ীসহ আশপাশের দশটি বাড়ী লকডাউন করা হয়েছে। প্রশাসনিকভাবে মৃত্যুব্যক্তির জানাযা ও দাফন দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়