শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৫:০৩ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানে বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্যাংকার জাফর ও সরকারি কর্মকর্তা জুবায়ের

রাশিদ রিয়াজ : [২] ব্যাংক অব পাঞ্জাবের সিইও জাফর মাসুদ ও সিন্ধের সরকারি কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের প্রাণে বেঁচে গেছেন। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।আরটি

[৩] ব্যাংকার জাফর মাসুদ কিছুটা আহত হলে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে তবে তিনি নিজেই টুইটারে জানিয়েছেন তিনি বিপদমুক্ত। সিন্ধের চিফ মিনিস্টার মুরাদ আলী শাহ হাসপাতালে জাফর মাসুদকে দেখতে যান।

[৪] শুক্রবার স্থানীয় সময় বিকেল পৌণে তিনটায় লাহোর থেকে ছেড়ে আসা পাকিস্তান এয়ারলাইন্সের এয়ারবাসটি অবতরণের এক মিনিট পূর্বে দুটি ইঞ্জিন বিকল হয়ে পড়লে বৈমানিক মেডে ঘোষণা করেন এবং বিমানটি মডেল কলোনি এলাকায় বিধ্বস্ত হয়। এতে ক্রুসহ ১০৭ জন আরোহী ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়