শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৪:৪০ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেশাজীবীদের ভিডিও কলের জন্য ওয়ার্কপ্লেস রুমস চালু

দেবদুলাল মুন্না:[২]গত সপ্তাহে ফেসবুকে তাদের ভিডিও চ্যাট সেবা মেসেঞ্জার রুমস চালু করেছে, যা মূলত জনপ্রিয় সেবা জুমকে টেক্কা দিতে আনা হয়। এবার ফেসবুক তাদের ওয়ার্কপ্লেস সেবায় একই ভিডিও চ্যাট চালু করেছে, যা স্ল্যাকের বিকল্প হিসেবে কাজ করবে। খবর এনগ্যাজেট।

[৩]শুক্রবার ফেসবুকের পক্ষ থেকে ভার্চুয়াল মিটিং স্পেস ‘ওয়ার্কপ্লেস রুমস’ চালুর ঘোষণা দেয়া হয়, যার মাধ্যমে ব্যবহারকারীরা সর্বোচ্চ ৫০ জনের ভিডিও কল করতে পারবেন।

[৪]কতোক্ষণ ধরে মিটিং চলতে পারবে তার কোনো সীমা নির্ধারণ করা হয়নি। এছাড়া এই কলে যুক্ত হওয়ার জন্য অন্যদের ওয়ার্কপ্লেস অ্যাকাউন্ট থাকাও বাধ্যতামূলক নয়। ওয়ার্কপ্লেস ব্যবহারকারীরা ভিডিও কল লিংক তৈরি করে সেটি ওয়ার্কপ্লেস চ্যাট, গ্রুপ, নিউজ ফিড অথবা পোর্টাল কিংবা চ্যাট, পোস্ট, ইমেইল অথবা টেক্সটের মাধ্যমে শেয়ার করতে পারবেন। আগ্রহীরা সেই লিংকে গিয়ে সহজেই যুক্ত হতে পারবেন।

[৫]সহজে যৌথভাবে কাজ করার জন্য এতে স্ক্রিণ শেয়ারিং সুবিধা রয়েছে। চাইলে যেকোনো অংশগ্রহণকারীকে গ্রুপ কল থেকে বাদ দেয়া যাবে।

  • সর্বশেষ