শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৮:৪২ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালয়েশিয়ায় ভিসা নবায়ন বন্ধ ঘোষণা, বিপাকে প্রবাসীরা

ডেস্ক রিপোর্ট : [২] মালয়েশিয়ায় কর্মরত বিদেশিদের ভিসা নবায়নে মাই-ইজির সার্ভিস সাময়িক বন্ধ করে দিয়েছে অভিবাসন বিভাগ। শুক্রবার দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে মাই-ইজির সার্ভিস বন্ধ ঘোষণা করা হয়।

[৩] বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি অভিবাসীদের অনলাইন ভিসা নবায়নে মাই-ইজির মাধ্যমে শনিবার (২৩ মে) থেকে কোনো আবেদন গ্রহণ করা হবে না। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি ইমিগ্রেশন বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

[৪] ইমিগ্রেশন বিভাগের ০৩৮৮৮০১৪৫২ টেলিফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে মাই-ইজির অনলাইন ভিসা সার্ভিস কত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে তা বিবৃতিতে বলা হয়নি।
এদিকে, মাইজির সার্ভিস বন্ধ ঘোষণায় বিপাকে পড়েছেন প্রবাসীরা।

[৫] টানা লকডাউনে কর্মহীন প্রবাসীরা ভিসা নবায়নে অসুবিধায় পড়ার আশঙ্কা করছেন। তবে ইতোমধ্যে যারা ভিসা নবায়নের টাকা জমা দিয়েছেন, তাদের ভিসা নবায়নের প্রতিশ্রুতি দিয়েছে মাই-ইজি ভিসা সার্ভিস কর্তৃপক্ষ। বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়