শিরোনাম
◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৬:০৭ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা পরবর্তী অর্থনৈতিক মন্দাভাব ঠেকাতে লিওনার্দো দ্য ভিঞ্চি’র অমর শিল্পকর্ম ‘মোনালিসা’ ৫০ বিলিয়ন ইউরোতে বিক্রি করে দেওয়ার প্রস্তাব

শেখ মিরাজুল ইসলাম : করোনা পরবর্তী অর্থনৈতিক মন্দাভাব ঠেকাতে লিওনার্দো দ্য ভিঞ্চি’র অমর শিল্পকর্ম ‘মোনালিসা’ ৫০ বিলিয়ন ইউরোতে বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ফ্রান্সের স্বনামধন্য প্রযুক্তি প্রতিষ্ঠান ফেবারনোভালের প্রতিষ্ঠাতা স্টেফানে ডিস্টিঙ্গুইন। খবরটি মজাদার সন্দেহ নেই।

 

প্যারিসের ল্যুভর মিউজিয়ামের এই চিত্রকর্মকে শিল্পকলার ইতিহাসে অমূল্য হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু ঘটনা যদি সত্যি হয়? এটি রটনা বা গুজব যাই হোক না কেন, অন্তত এই সুবাদে ভিঞ্চি’র রহস্যজনক হাসিমুখের সেই নাম না জানা রমণীর একটি ভিত্তিমূল্য তো জানা গেলো।

 

ধরে নিলাম সারা বিশ্বে হৈচৈ ফেলে দিয়ে ফ্রান্স সরকার দেশের অর্থনীতি বাঁচাতে এটি বিক্রির যুগান্তকারী সিদ্ধান্ত নিলো। সেই ক্ষেত্রে সম্ভাব্য ক্রেতা কে হতে পারে? [১] চীন, [২] রাশিয়া, [৩] সৌদি আরব, [৪] জাপান, [৫] কিম জং। আশা করি নেটিজেনরা তখন আবার দাবি তুলবেনÑ এতো বছর ল্যুভর মিউজিয়ামে যেহেতু মোনালিসা যতেœ ছিলেন, তাই যেই কিনুক সেটা যেন আবার উপহার হিসেবে তাদেরই ফেরত দিয়ে দেয়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়