শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২২ মে, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ২২ মে, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেপ্টেম্বর থেকে করোনাভাইরাসের ১’শ কোটি ভ্যাকসিন উৎপাদন শুরু করতে যাচ্ছে এ্যাস্ট্রাজেনেকা

রাশিদ রিয়াজ : [২] ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের এক বিলিয়ন করোনাভাইরাস ভাইরাস ভ্যাকসিন বানানোর ক্ষমতা আছে এবং তা আগামী সেপ্টেম্বর থেকে সরবরাহ শুরু করতে যাচ্ছে ওষুধ কোম্পানিটি। দি সান

[৩] প্রথম ধাপেই ৪’শ মিলিয়ন ভ্যাকসিন সরবরাহের চুক্তি করেছে এ্যাস্ট্রাজেনেকা।

[৪] আগামী কয়েকমাসের মধ্যে ওষুধ কোম্পানিটি বিশ্বের অন্যান্য দেশের চাহিদা মোকাবেলা করতে সক্ষম হবে বলে জানিয়েছে।

[৫] ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির এ ভ্যাকসিন সফল হলে সেপ্টেম্বরের মধ্যেই তার দেশে ৩০ মিলিয়ন ভ্যাকসিন বাজারে দেয়া সম্ভব হবে।

[৬] ভ্যাকসিনটির নাম দেয়া হয়েছে ’রিকমবিন্যান্ট এ্যাডেনোভাইরাস ভ্যাকসিন যা সংক্ষেপে এজেডডি১২২২ হিসেবে পরিচিতি পাবে এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে ভ্যাকসিনটি উৎপাদনের জন্যে লাইসেন্স করতে একটি চুক্তি চূড়ান্ত করেছে।

[৭] এ্যাস্ট্রাজেনেকা’র সিইও প্যাসকল সরিয়ট বলেন, করোনাভাইরাস বিশ্বের জন্যে এক ট্রাজেডি এবং এটি মানবতার জন্যে এক বিরাট চ্যালেঞ্জ। আমাদের একসঙ্গে এ ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে এবং বিভিন্ন দেশে এ এটি ব্যক্তিগত ও জাতীয় পর্যায়ে আর্থসামাজিকভাবে দুর্দশার এক কারণ হয়ে দাঁড়িয়েছে।

[৮] মি: প্যাসকল আরো বলেন অক্সফোর্ডের সঙ্গে যৌথ উদ্যোগে এ ভ্যাকসিন তৈরিতে এগিয়ে যাওয়ার জন্যে আমরা গর্বিত এবং এটা বিশ্বমান বজায় রেখেই উৎপাদন হবে। ব্রিটিশ সরকারকে সবধরনের সহায়তা দেয়ার জন্যে ধন্যবাদ জানান তিনি।

[৯] এর আগে কোম্পানিটি গত বৃহস্পতিবার জানায় তারা যুক্তরাষ্ট্রের বায়োকেমিক্যাল এ্যাডভান্সড রিসার্চ এন্ড ডেভলপমেন্ট অথরিটির কাছে এ ভ্যাকসিন উন্নয়ন, উৎপাদন ও সরবরাহের জন্যে এক বিলিয়ন ডলার সহায়তা পেয়েছে।

  • সর্বশেষ