শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ২১ মে, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ২১ মে, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে সংবাদপত্র বন্ধ থাকবে ছয় দিন

রাশিদ রিয়াজ : আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ছয় দিন সংবাদপত্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব)। তাই এই ছুটির মধ্যে কোনও দৈনিক পত্রিকা বের হবে না। বুধবার (২০ মে) নোয়াব সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ মে থেকে ২৮ মে পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। তাই আগামী ২৪ মে থেকে ২৯ মে পর্যন্ত কোনও পত্রিকা প্রকাশ করা হবে না।

অন্যান্য বছর ঈদের আগের দিন, ঈদের দিন ও ঈদের পরের দিন মিলিয়ে তিন বা চার দিন (ঈদ উল ফিতরের চাঁদ দেখা সাপেক্ষে) ছুটি থাকে। এবার ছয় দিন ছুটি কেন জানতে চাইলে নোয়াবের কোষাধ্যক্ষ মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, করোনাভাইরাস সংক্রমণজনিত বিশেষ দুর্যোগময় পরিস্থিতির কারণে এবারের ঈদের ছুটি বাড়ানো হয়েছে।

  • সর্বশেষ