শিরোনাম
◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা ◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর ◈ দেশে বাজারে ইলিশের দাম বাড়ায় ভারতে রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ ◈ মালয়েশিয়া থেকে ১,৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার ◈ ১.৪৮ কোটি রুপির সমঝোতায় এমপিএস মামলা থেকে অব্যাহতি গৌতম আদানি গ্রুপ ◈ বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধ আমদানিতে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভারত-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনা: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০১:৫৫ রাত
আপডেট : ১৯ মে, ২০২০, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরে বসে আজীবন কাজ কর্মীর মঙ্গলের জন্য ক্ষতিকর : সত্য নাদেলা

রায়হান রাজীব: [২] টুইটারসহ প্রযুক্তি বিষয়ক কিছু কোম্পানি তাদের কর্মীদের আজীবন ঘরে বসে কাজ করার পক্ষ অবলম্বন করেছে। এর প্রেক্ষিতে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা এ মন্তব্য করেছেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।

[৩] তিনি বলেন, কর্মীরা স্থায়ীভাবে ঘরে বসে কাজ করলে তাতে সামাজিক সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। কর্মীর মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। কারণ, মুখোমুখি মিটিংয়ে যেভাবে ভাব বিনিময় করা যায় ভার্চুয়াল বা ভিডিও কলে তেমনটা করা যায় না। তিনি বলেন, এমন ব্যবস্থাপনা হলো একটি ধারণাকে আরেকটি ধারণা দিয়ে প্রতিস্থাপন।

[৪] তার মতে, ঘরে বসে কাজ করার মধ্য দিয়ে আমরা এতদিনে সামাজিক পর্যায়ে যেটুকু অর্জন করেছি, তা হয়তো শেষ করে দিচ্ছি। এর পরিবর্তে কি ব্যবস্থা নেয়া হচ্ছে?

  • সর্বশেষ