শিরোনাম
◈ আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্টে , জানা গেল কারণ ◈ ব্যাংকে আমানতের সুদ কমছে, সঞ্চয়ের টাকা কোথায় রাখলে নিরাপদ ও বেশি লাভ? ◈ সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তালিকা যাচাই করছে সরকার ◈ সাজেকে অবরোধ-সহিংসতায় পর্যটন ব্যবসায় ধসের শঙ্কা, পর্যটকশূন্য ভ্যালিতে ৭৬ কোটি টাকার ব্যবসা নিয়ে শঙ্কা! ◈ মাতারবাড়ীতে কয়লার ছাই ফেলার জমিতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ, অর্থায়ন করবে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ◈ আসামি নিয়ে ফেরার পথে কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় এসআই ও বিএনপি নেতা নিহত ◈ আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে ২১৫৮ টাকা কমে নতুন দর যা হল ◈ ইউরোপের অস্থিরতায় নতুন সংকটের মুখে বাংলাদেশের পোশাকশিল্প, রফতানি কমেছে ১১.৬৭ শতাংশ ◈ তিন দিন বন্ধ থাকবে থাইল্যান্ডের ই-ভিসা আবেদন, জানাল দূতাবাস ◈ স্থানীয় নির্বাচনে জয় পেতে মরিয়া বিএনপি

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ১২:৪৮ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২০, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]হিন্দু বন্ধুকে বাঁচাতে চিৎকার করে কাঁদে ইয়াকুব, কেউ এগিয়ে না আসায় মৃত্যু হলো কোলেই

আক্তারুজ্জামান : [২] হেঁটে বাড়ি ফেরার পথে মুসলিম বন্ধুর কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এক হিন্দু পরিযায়ী শ্রমিক। ঘটনা ভারতের মধ্যপ্রদেশের। উত্তরপ্রদেশে যাওয়ার উদ্দেশে বন্ধু ইয়াকুবকে নিয়ে মধ্যপ্রদেশ থেকে হাঁটা শুরু করেছিলেন অমৃত। কিন্তু পথেই শেষ হয়ে গেল তার বাড়ি ফেরার স্বপ্ন। খবর : দৈনিক সমাচার

[৩] ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়. গুজরাটের সুরাটে কাজ করতেন এই যুবক। সেখান থেকে বাড়ি ফেরার উদ্দেশ্য রওনা দেন তিনি। ৪ হাজার টাকা ভাড়া দিয়ে ট্রাকে চেপে ফিরছিলেন দুই বন্ধু। মাঝপথে হঠাৎ অসুস্থবোধ করেন। তাই মধ্যপ্রদেশের শিবপুরীর কাছে তাকে নামিয়ে দেয়া হয়।

[৪] অমৃতকে ট্রাক থেকে নেমে যেতে দেখে সঙ্গ ছাড়েননি বন্ধু ইয়াকুব। তিনিও নেমে পড়েন ট্রাক থেকে। এরপর শুরু হয় দুই বন্ধুর পথচলা। সেখান থেকেই হাঁটতে শুরু করলে আরও অসুস্থ হয়ে পড়েন অমৃত। তখন বন্ধু ইয়াকুবের কোলেই মাথা রেখে রাস্তায় শুয়ে পড়েন অমৃত।

[৫] বন্ধুকে ক্রমশ মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন ইয়াকুব। কিন্তু কেউ গাড়ি থামায় না। রাস্তায় চলার পথে এক স্থানীয় সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় দ্রুত তা ছড়িয়ে পড়ে।

  • সর্বশেষ