শিরোনাম
◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ১৭ মে, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আক্কেলপুরে এক মাসের ব্যবধানে আবারও পুলিশের হাতে নকল পুলিশ আটক

সফিউল আলম সফি, আক্কেলপুর(জয়পুরহাট) প্রতিনিধিঃ [২] জয়পুরহাটের আক্কেলপুরে এক মাসের ব্যবধানে আবারও পুলিশ সেজে চাঁদা বাজি করতে গিয়ে থানার আসল পুলিশের হাতে আটক হয়েছেন এক নকল পুলিশ।

[৩] স্থানীয় ও থানা পুলিশ সুত্রে প্রকাশ, শনিবার সকালে আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের তিলকপুর বাজারে ৩ যুবক একটি মটর সাইকেলে বিপদ সাইরেন বাজিয়ে তিলকপুর বাজারে অবস্থান নেয়। এবং নিজেদেরকে পুলিশ হিসেবে দাবী করেন।

[৪] করোনা ভাইরাস প্রতিরোধ যুদ্ধে সারা দশের মানুষ জনকে বাড়িতে অবস্থান সহ নানামুখী কার্যক্রম গ্রহণের সরকারী সিদ্ধান্ত রয়েছে। সে আলোকে লোকজন পুলিশের ভয়ে দোকানপাট বন্ধ করে সটকে পড়তে থাকেন। এ সময় নকল পুলিশ কয়েকটি ধান কাটা শ্রমিক পরিবহণ মাইক্রোবাস থামিয়ে চালকদের জিম্মি করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।

[৫] স্থানীয় লোকজনদের কাছে নকল পুলিশদের কথাবার্তায় সন্দেহ হলে উপস্থিত লোকজন তাদের পরিচয় নিশ্চিত হতে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু ওবায়েদ, কে মুঠো ফোনে অবহিত করেন। তিনি থানা থেকে দ্রুত সেখানে পুলিশ পাঠান। আক্কেলপুর থানা পুলিশ সেখানে পৌঁছলে, উপস্থিত লোকজন অবগত হন সে আসল পুলিশ নয়। এসময় জনতা উত্তেজিত হয়ে ওঠলে ২যুবক পালিয়ে যেতে সক্ষম হলেও এক নকল পুলিশের উপর চড়াও হন এবং উত্তম মধ্যম দিতে থাকেন।আক্কেলপুর থানা পুলিশ জনরোষ থেকে নকল পুলিশ ও তার ব্যবহিৃত এ্যাপাসি ১৫০ সিসি একটি মটর সাইকেল সহ উদ্ধ্যার করে থানায় নিয়েছেন।

[৬] আটক নকল পুলিশ নিজেকে বগুড়া জেলার আদমদীঘি থানা এলাকার সান্তাহার নতুন বাজারেরর সিদ্দিকুর রহমানের ছেলে মেহেদী হাসান বলে নিজেকে পরিচয় দিয়েছেন।
নকল পুলিশ সহ সহযোগিদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা হয়েছে।

[৭] গত ১৫ এপ্রিল আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের ফুলতলা বাজারে নকল পুলিশ সেজে চাঁদা বাজির অপরাধে দুই নকল পুলিশ আটক হয়ে কারাগারে রয়েছেন। ঘটনার সত্যতা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু ওবায়েদ ও অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ সেলিম মালি নিশ্চিত করেছেন।

[৮] বিষয়টি অত্রাঞ্চলে চাঞ্চল্যর সৃষ্টি করেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ