শিরোনাম
◈ অবৈধ প্রবেশে ‘জিরো টলারেন্স’, নতুন আইনে কড়াকড়ি ইউরোপের ◈ পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, নতুন করে যুদ্ধের আশঙ্কা সীমান্তে! ◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার ◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৮:৪৬ সকাল
আপডেট : ১৭ মে, ২০২০, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পথের পাশে অসুস্থ বন্ধুকে কোলে নিয়ে যুবকের আর্তনাদ

রাজু আলাউদ্দিন : [২] পথের পাশে বন্ধুর কোলে পড়ে রয়েছেন এক অসুস্থ যুবক। অসহায় বন্ধু সাহায্যের জন্য আর্জি জানাচ্ছেন আশপাশে। কিন্তু কেউ শুনছেন না। এমনই এক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতের মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় রাস্তার ধারে এমন এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। ওই যুবক ও তার বন্ধু দুজনেই পরিযায়ী শ্রমিক। তারা দীর্ঘ পথ পেরিয়ে উত্তরপ্রদেশে পৌঁছাতে চেয়েছিলেন। দেশজুড়ে লকডাউনের জেরে পরিযায়ী শ্রমিকদের দুরবস্থার ছবি আরও একবার প্রকট হয়ে উঠেছে এই ঘটনায়।

[৩] তাপপ্রবাহের আঘাতে শেষ পর্যন্ত এক হাসপাতালে মৃত্যু হয়েছে ওই অসুস্থ পরিযায়ী শ্রমিকের। নিহত শ্রমিকের নাম অমৃত। তিনি সুরাতে এক বস্ত্র নির্মাণ কারখানায় কাজ করতেন। কাজ হারিয়ে গুজরাত থেকে উত্তরপ্রদেশে ফিরতে এক ট্রাকে উঠেছিলেন পরিযায়ী শ্রমিকদের এক দলের সঙ্গে। অমৃতের বাড়ি উত্তরপ্রদেশের বস্তিতে। ইন্দোরগামী ওই ট্রাকের পিছনে দাঁড়ানোর জায়গার জন্য ৪,০০০ টাকা নেয়া হয় তার কাছ থেকে। কিন্তু পথের মাঝেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর শিবপুরীতে তাকে ট্রাক থেকে নামিয়ে দেয়া হয়। বাকিরা কেউই তার সঙ্গে থাকেননি। কেবল মাত্র বন্ধু ইয়াকুব তার সঙ্গে ট্রাক থেকে নেমে আসেন।

[৪] ওই ছবিতে দেখা যায়, ইয়াকুব পথের ধারে বন্ধু অমৃতকে কোলে নিয়ে বসে আছেন। সকলের কাছে সাহায্যের আর্তি জানাচ্ছেন তিনি। কিন্তু কেউ শুনছেন না। এক স্থানীয় বাসিন্দা এমন মর্মস্পর্শী দৃশ্যের ছবি তুলে রাখেন। শিবপুরীর এক চিকিৎসক পিকে খাড়ে জানান, অমৃতের প্রচণ্ড জ্বর ছিল। সেই সঙ্গে বমি। তাপপ্রবাহের চোটে এ ধরনের সমস্যা হয়। তবে কোভিড-১৯ পরীক্ষার ফলাফল এলে বিষয়টি পুরোপুরি পরিষ্কার হবে। ইয়াকুবকে আইসোলেশনে রাখা হয়েছে একটি জেলা হাসপাতালে। তার পরীক্ষার ফলাফল এখনও পাওয়া যায়নি বলে জানান এ ডাক্তার।

[৫] লকডাউনের সময়ে চাকরি হারিয়েছেন লাখ লাখ পরিযায়ী শ্রমিক। রাতারাতি রোজগার, বাসস্থান হারিয়ে ফেলার পর দীর্ঘ পথ পেরিয়ে নিজেদের বাড়িতে ফিরতে চেষ্টা করে করেন তারা।
[৬] বাড়ি ফেরার পথে পরিযায়ী শ্রমিকদের যেন খাদ্য, পানি ইত্যাদি সরবরাহ করে সরকার, এই বিষয়ে জমা পড়া পিটিশনকে শুক্রবার নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট। জানিয়ে দেয়, আদালতের পক্ষে এটা পর্যবেক্ষণে রাখা অসম্ভব যে কে হাঁটছে, কে হাঁটছে না। শুনানিতে আদালত জানিয়েছে, রাজ্য সিদ্ধান্ত নিক। আদালত কেন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। ২টার সময় সংবাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়