শিরোনাম
◈ জ্বালানি পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, কয়েকটি পাম্প বন্ধ রয়েছে ◈ কাবুলে পা‌কিস্তা‌নের বিমান হামলা, বিশ্ববাসীর কাছে ক্রিকেটার গজানফরের আবেগঘন বার্তা ◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান 

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৬:৪৪ সকাল
আপডেট : ১৭ মে, ২০২০, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে ট্রাক সিএনজি সংঘর্ষে ২ মহিলা নিহত, আহত -৩

আরএইচ রফিক,বগুড়া প্রতিনিধি: [২] রোববার সকালে উপজেলার কৃষ্ণপুর এলাকায় ট্রাক ও যাত্রীবাহী সিএনজি চালিত অটোর মুখোমুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে ।

[৩] নিহত নীলা পারভীন (৩০) শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া গ্রামের মো. সুলতানে হোসেনের স্ত্রী এবং অপরজন অর্পিতা সাহা (২০)। তিনি ধুনট উপজেলার মথুরাপুর গ্রামের জীবন সাহার মেয়ে।

[৫] আহতরা হলেন- টুকটুকি সাহা (৩০), ধুনটের উর্মি সাহা (২৮) ও ইউসুফ মিয়া (৩৫)।

[৬] এলাকাবাসী জানান, রবিবার সকাল আনুমানিক ১০টার দিকে চান্দাইকোনা বাজার থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি অটো বগুড়ায় যাচ্ছিল। অটেরিক্সাটি এসময় উপজেলার কৃষ্ণপুর এলাকায় পৌছলে বিপরীতমুখী একটি অপরিচিত ট্রাক ওই অটোকে সামনে থেকে স্বজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুছড়ে যায় । এতে ঘটনাস্থলেই অটো যাত্রী নীলা ঘটনাস্থলেই নিহত হয়। পরে খবর পেয়ে স্থানীয় দমকলবাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠায়।

[৭] শেরপুর ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার রতন হোসেন জানান, আশংকাজনক অর্পিতা সাহা সহ আহত ৪জনকে হাসপাতালে ভর্তি করা হয় । এদিকে হাসপাতাল সূত্রে জানা যায় চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে অর্পিতা সাহা মারা যান। পুলিশ বলছে ,ঘটনার পর পরই ট্রাকটি পালিয়ে গেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়