শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৩:১৫ রাত
আপডেট : ১৭ মে, ২০২০, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লামায় মুরগি আমের আকৃতির ডিম পেড়েছে, দেখতে মনুষের ভিড়

মহসীন কবির : [২] বান্দরবানের লামা উপজেলায় ঠিক আমের আকৃতির ডিম পাড়ছে একটি মুরগি। ডিমের এই অদ্ভুত আকৃতি দেখে স্থানীয়রা হতবাক। ঘটনাটি ঘটেছে লামা উপজেলার চম্পাতলী এলাকায়।

[৩] লামা প্রাণী সম্পদ বিভাগের উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজার পালিত মুরগি গত কয়েকদিন থেকে এ ধরনের ডিম দিচ্ছে। এ ঘটনায় তিনি নিজেও কিছু বুঝে উঠতে পারছেন না। অদ্ভুত আকৃতির এই ডিম দেখতে স্থানীয়রা তার বাসায় ভিড় জমাচ্ছেন। প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা তার পরিবার নিয়ে লামা উপজেলার চম্পাতলী এলাকায় থাকেন, বাসায় তিনি বেশ কিছু মুরগি লালন পালন করেন।

[৪] তিনি আরো বলেন, প্রথমদিকে মুরগিটি স্বাভাবিক আকৃতির ডিম পারতো, কিন্তু গত দুদিন থেকে মুরগিটি ঠিক আমের আকৃতির ডিম পাড়ছে। সকালে উঠে মুরগির ঘরটিতে ডিম দেখে তিনি হতবাক হন। তবে ডিমের ভেতর কুসুম ও অন্যান্য অংশ স্বাভাবিক ডিমের মতো রয়েছে। মুরগিটি এ পর্যন্ত চারটি ডিম পেরেছে আমের আকৃতির। মুরগিটির বয়স এক বছর। অদ্ভুত আকৃতির ডিমগুলো তিনি গবেষণার জন্য ঢাকায় পাঠাবেন বলে জানান।

  • সর্বশেষ