শিরোনাম

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ১৭ মে, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুশীলদের কাজই তো অন্ধ সমালোচনা করা, কিন্তু আমরা কেন তাদের এই অপপ্রচারের ফাঁদে বারবার পা দিচ্ছি?

মোহাম্মদ এ আরাফাত : ৫০ লাখ মানুষের কাছে টাকা পৌঁছে যাচ্ছে এক ক্লিকেই, কিন্তু ৫০ লাখ মানুষের লিস্টটা কিন্তু এক ক্লিকেই হয়ে যায়নি। অনেক শ্রম এবং সময় দিয়ে অতি অল্প সময়ের মধ্যেই যােতটা নির্ভুলভাবে সম্ভব এই লিস্ট বানানো হয়েছে। আমরা এমন একটি সময় অতিক্রম করছি যে, স্বল্প সময়ের মধ্যেই অনেক দ্রুত কাজ করতে হচ্ছে। যতো মানুষ তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে এই কাজগুলো করছেন, সেখানে অল্প কিছু ভুলত্রুটি থাকতেই পারে, যা অস্বাভাবিক নয়। সেই ভুলগুলোকেও চিহ্নিত করে দ্রুতই শুধরে নেওয়ার চেষ্টাও করছেন তারা।

 

কিন্তু আমাদের অনেকেই সেই ক্ষুদ্রাতিক্ষুদ্র ভুলগুলোর পেছনে যেন বেশি লেগে আছি। কোটি কোটি মানুষের লিস্ট তৈরি করা বা ত্রাণ পৌঁছানোর কাজগুলো কিন্তু এক ক্লিকেই করা সম্ভব নয়। এই কাজগুলো ব্যবস্থাপনা করা যে কতোটা কঠিন, তাও আবার বর্তমান সময়ের বাস্তবতায়, অতি দ্রুত সময়ে কাজগুলো সম্পাদন করার ক্ষেত্রে যে কতোটা জটিলতা থাকতে পারে, তা কাজগুলো যারা করছে তারাই টের পাচ্ছেন।
বাসায় বসে যারা কম্পিউটার বা ফোনের বোতাম টিপে ফেসবুকে বড় বড় স্ট্যাটাস প্রসব করে যাচ্ছেন বা টেলিভিশনে সংযুক্ত হয়ে বড় বড় সমালোচনার ঝড় তুলছেন তারা কখনোই এর জটিলতার ব্যাপকতার পরিমাণ আন্দাজ করতে পারবেন না।

 

আমি নিজে ব্যবস্থাপনার ছাত্র হিসেবে এবং দীর্ঘদিন এই বিষয়ে শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি এবং একইসঙ্গে সুচিন্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন দুর্যোগে মাঠে (ড়হ ঃযব মৎড়ঁহফ) ত্রাণ বিতরণ ব্যবস্থাপনার সরাসরি অভিজ্ঞতা থেকে এ কথাগুলো বললাম। রাজাকার শাবকগোষ্ঠী সার্বক্ষণিক মিথ্যাচার আর অপপ্রচারের ষড়যন্ত্রে লিপ্ত। আর সুশীলদের কাজই তো অন্ধ সমালোচনা (নিন্দা) করা। কিন্তু আমরাও কেন তাদের এই অপপ্রচারের ফাঁদে বারে বারে পা দিচ্ছি? ফেসবুক থেকে

  • সর্বশেষ