শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতিকাফের গুরুত্বপূর্ণ ১০টি মাসায়েল, করণীয় ও বর্জনীয়

ইসমাঈল আযহার: [২] ইতিকাফ মসজিদ সংশ্লিষ্ট একটি বিশেষ ইবাদত। রাসুলুল্লাহ সা. মসজিদে ইতিকাফ নিয়তে অবস্থানের নির্দেশ দিয়েছেন। তাই সারা বছরই মুসলমানের জন্য ইতিকাফের সময়। তবে রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নাত। রাসুল সা. রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। ইতিকাফের দশটি গুরুত্বপূর্ণ মাসয়ালা তুলে ধরা হলো।

[৩] মসজিদ হওয়া: ইতিকাফের জন্য মসজিদ হওয়া আবশ্যক। মসজিদ ব্যতীত ইতিকাফ হয় না। যদি কেউ তার বাড়িতে বা অন্য কোথাও ইতিকাফের জন্য স্থান নির্ণয় করে তবে শরিয়তের দৃষ্টিতে ইতিকাফ বলা হবে না।

[৪] মসজিদের সীমানা: ইতিকাফকারী শরীয়তের অনুমোদিত প্রয়োজন ব্যতীত মসজিদ থেকে বের হতে পারেন না। আর মসজিদ বলতে তার পুরো সীমানাকেই ধরা হবে। চাই তা ছাদের নিচে হোক বা না হোক।

[৫] সারা বছর ইতেকাফ: সারা বছর ইতিকাফ করা যায়। মসজিদে প্রবেশের সময় ইতিকাফের নিয়ত করা সুন্নাত। তবে রমজানের শেষ দশকে রাসুলুল্লাহ সা. ইতিকাফ করতেন। তাই বিশেষ মর্যাদার অধিকারী।

[৬] মসজিদে অবস্থান: ইতিকাফকারী বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হবেন না। শুধু শরীয়ত অনুমোদিত প্রয়োজনেই মসজিদ থেকে বের হতে পারবেন। তার অবকাশ প্রয়োজন পূরণ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। যেমন, গোসল, ওজু ও ইসতেন্জার জন্য বের হতে পারবেন।

[৭] জাগতিক কাজ থেকে বিরত থাকা: ইতিকাফকারীর জন্য জাগতিক কথা ও কাজ থেকে বিরত থাকা আবশ্যক। সে মসজিদে অবস্থান কালে আল্লাহর জিকির, তেলাওয়াত ও ইবাদতে মশগুল থাকবেন।

[৮] ইতেকাফের সময়: ইতিকাফের কোনো সর্বনিম্ন বা সর্বোচ্চ সীমা নেই। কেউ এক মুহূর্তের জন্য ইতিকাফ করতে পারেন আবার দীর্ঘ দিনের জন্যও করতে পারেন। তবে রমজানের শেষ দশকের কথা ভিন্ন।

[৯] নারীর ইতেকাফ: নারী যদি শারীরিকভাবে পবিত্র হন অর্থাৎ হায়েজ-নেফাজ না থাকে তবে তার জন্য ইতিকাফ করা বৈধ। কেননা রাসুল সা. এর স্ত্রীগণ তার সঙ্গে ইতিকাফ করেছেন বলে প্রমাণিত। তবে বর্তমান যুগের ফকিহগণ বিশৃংখলা ও মানুষের ঈমানের স্তর নেমে যাওয়ায় নারীদের ইতিকাফ থেকে নিরুৎসাহিত করেন।

[১০] ইতেকাফকারীর রোজা: ইতিকাফ ও রোজা দুটি স্বতন্ত্র ইবাদত। একটি অপরটির উপর নির্ভরশীল নয়। সুতরাং কেউ রোজা না রেখে শুধু ইতিকাফ করলেও তার ইতিকাফ শুদ্ধ হবে।

[১১] ইতেকাফ ভঙ্গকারী: ইতিকাফের কোনো কাজা নেই। সুতরাং কেউ যদি কোনো প্রয়োজনে বা বিনা প্রয়োজনে ইতিকাফ ছেড়ে দেন, তবে তার কাজা করতে হবে না। হ্যা, ভালো কাজের নিয়ত করে তা ছেড়ে দেয়া অনুচিৎ। তাই কেউ ইতিকাফ শুরু করলে শেষ করা উত্তম।
মসজিদে ইতিকাফ না হলে: প্রতিটি মহল্লার মসজিদে ইতেকাফ হওয়া সুন্নাতে মুওয়াক্কাদায়ে কেফায়া। যদি মহল্লাবাসীর পক্ষ থেকে একজনও তা আদায় করে তবে অন্যরা গুনাহ থেকে বেঁচে যাবে। আর কেউ না করলে সবাই গুনাহগার হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়