শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালামাল মজুদের অভাবে ভবিষ্যতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত দামই হবে স্বাভাবিক

আসিফুজ্জামান পৃথিল : [২] যুক্তরাষ্ট্রে সকল মুদি পণ্যের দাম ১৯৭৪ সালের পর সর্বোচ্চ অবস্থায় পৌঁছে গেছে। দেশটির ব্যুরো অব লেবার স্ট্যাটিকস এর দেয়্ তথ্যানুসারে সম্প্রতি মাছ, মুরগি, মাংস, ডিম সবকিছুর দামই বেড়ে গেছে। এনবিসি

[৩] ডিমের দাম বেড়েছে ১৬ শতাংশ, শুয়োরের পাজর এবং স্টেকের ১০ শতাংশ এবং মুরগির দাম বেড়েছে ৭ শতাংশ পর্যন্ত।

[৪] তবে সব কিছুর দাম বাড়ছে এমনটা নয়। তৈরি করা কেকের দাম কমেছে ২ শতাংশ। প্রস্তুত করা সালাদের দাম কমেছে সাড়ে ৩ শতাংশ, শুয়োরের মাংসের দাম কমেছে ১.৭ শতাংশ।

[৪] করোনাভাইরাস লকডাউনের কারণে ঘরে থাকায় মানুষের খাওয়ার পরিমাণ বেড়ে গেছে। মজুদ করাও আগের চেয়ে কঠিন হয়ে গেচে। অনেক এলাকায় ঠিকমতো সরবরাহ আসছে না।

[৫] ডিমের চাহিদা এতো বেড়ে গেছে, কিছুকিছু দোকানে ক্রেতাদের একবারে দু ডজনের বেশি ডিম দেয়া হচ্ছে না। দামও বেড়েছে পাল্লা দিয়েই।

[৬] ডিম এবং মাংস পচনশীল হওয়ায় এগুলোর নিয়মিত সরবরাহ জরুরী। লকডাউনের কারণে সেটিই ঠিকভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়