শিরোনাম
◈ পাতা খেলার প্রস্তুতিতে ধরা বিষধর সাপই কেড়ে নিল সাপুড়িয়ার প্রাণ ◈ তিন মেগা প্রকল্পে কমেছে কমলাপুর আইসিডির জায়গা, পার্কিং সংকটে বাড়ছে ঢাকার যানজট! ◈ বাজার নিয়ন্ত্রণে বেনাপোল বন্দর দিয়ে এলো ভারতীয় কাঁচা মরিচের প্রথম চালান ◈ যে কারণে ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ, চাঞ্চল্যকর তথ্য জানাগেল গবেষণায় ◈ জুলাই আন্দোলন ঘিরে সহস্রাধিক মামলা আদালতে ঝুলছে, এখনো তদন্তই শেষ হয়নি ◈ ৫ আগস্টকে ঘিরে র‌্যাবের সর্বোচ্চ সতর্কতা, জোরদার গোয়েন্দা নজরদারি ◈ অভিনেত্রী রিনা রহমান আর নেই ◈ ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় আলোচিত বন কর্মকর্তা রংপুরে বদলি ◈ আ‌র্সেনা‌লের নতুন জা‌র্সিতে কী আ‌ছে, এটা নি‌য়ে কেন এত হইচই  ◈ টোল কমিয়ে কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০৯:৫৭ সকাল
আপডেট : ১৬ মে, ২০২০, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেক্সিকোতে চোলাই মদ খেয়ে ১’শর বেশি মৃত্যু

লিহান লিমা: [২] করোনা মহামারীর পর থেকে দেশটিতে মাদকদ্রব্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এরই মধ্যে মেক্সিকোর ৪টি প্রদেশে চোলাই মদ খেয়ে একশ’র বেশি মৃত্যু ঘটেছে। পুবলা প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, চোলাই মদ মিথানল (গাছের শ্বাস থেকে তৈরি এক ধরনের মাদকদ্রব্য যা অন্ধত্ব ও কিডনী রোগের কারণ) খেয়ে মৃত্যু হয়েছে ৫১ জনের। দ্য গার্ডিয়ান

[৩] মা দিবসে দেশটির চিকোনচুউতলা গ্রামে বাড়িতে তৈরি সস্তা মদ খেয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, আখ থেকে তৈরি এই পানীয়টি ‘রেফিনো’ নামে পরিচিত।

[৪] দেশটির পশ্চিম জালিসকো প্রদেশের স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক নির্বাহী ডেনিস সান্তিয়াগো হার্নাডেজ বলেন, ধারণা করছি মদ বিক্রি নিষিদ্ধে কারণে ঘাটতি দেখা দিয়েছে। তাই চাহিদার মেটাতে কিছু মানুষ মিথালন বিক্রির চেষ্টা করছে।

[৫] গত মাসে দেশটির দক্ষিণ যুকাতান প্রদেশে অপরিচিত একটি মাদকদব্য সেবন করে কমপক্ষে ৬ জন মারা গিয়েছেন। বেঁচে যাওয়া একজন বলেন, ‘এর মধ্যে অ্যালকোহলের ঘ্রাণ আছে। কিন্তু খুবই জঘন্য। কিছুটা হলদেটে রঙের।

[৬] মেক্সিকোর ভোক্তা নজরদারি গ্রুপ ভেজাল অ্যালকোহলের বিপদ সম্পর্কে বার বার সতর্ক করছে। নাইট ক্লাব ও পর্যটন স্পটগুলোতে এগুলো ছড়িয়ে পড়ছে। দেশটিতে ছোট ব্যবসায়ীদের একটি সংস্থা গত বছর সতর্ক করে বলে, মেক্সিকোতে বিক্রি হওয়া মদের ৩ শতাংশই নিষিদ্ধ বা ভেজাল মদ।

[৭] এর আগে মহামারী সময় অপ্রয়োজনিয় কাজ বন্ধ রাখার ঘোষণার পর থেকে মেক্সিকোর বেশিরভাগ স্থানে বিয়ার শূন্য হয়ে যায়। সংক্রমণের মাত্রা অত্যাধিক না থাকায় আগামী ১৮ মে থেকে মেক্সিকো পুনরায় ব্যবসায়িক কার্যকলাপ খুলে দেবে। ১ জুন থেকে দেশটি পুরোপুরি চালু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়