শিরোনাম
◈ মধ্যরাতে লাইভে এসে দেবীদ্বারবাসীর কাছে বিচার দিলেন হাসনাত ◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০৮:৪৮ সকাল
আপডেট : ১৬ মে, ২০২০, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তর কোরিয়ার গোয়েন্দা প্রধান ও দেহরক্ষীকে বরখাস্ত করেছেন কিম

আপেল মাহমুদ: [২] উত্তর কোরিয়ার গোয়েন্দা প্রধান জাং কিল সং ও নিজের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর প্রধান ইয়ুন জং রিনকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট কিম জং উন।

[৩] সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার নতুন গোয়েন্দা প্রধান হিসেবে সেনাবাহিনীর জেনারেল রিম কোয়াং ইলকে দায়িত্ব দেয়া হয়েছে।

[৪] এছাড়া ইয়ুন জং রিমর পরিবর্তে কোয়াং চ্যাং সিক নামের একজনকে নিজের দেহরক্ষী বাহিনীর প্রধানের দায়িত্ব দিয়েছেন কিম। তবে কি কারণে এই পরিবর্তন সেই বিষয়ে উত্তর কোরিয়া সরকারের পক্ষ থেকে বিস্তারিতভাবে কিছু বলা হয়নি।

[৫] ধারণা করা হচ্ছে, শুধু এই দুজনই নয় উত্তর কোরিয়া সরকারের আরো বেশ কিছু কর্মীকে বরখাস্ত করতে পারেন কিম। কিমের জন সম্মুখে আসার পর অনেক বিশ্লেষক দাবি করেছিলেন, সরকারের মধ্যে থাকা বিশ্বাসঘাতকদের বের করা জন্য নিজেই মৃত্যুর গুজব ছড়িয়েছিলেন কিম জং উন।

[৬] গত মাসে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা গুরুতর। কিমের মৃত্যু হয়েছে বলেও দাবি করে অনেক সংবাদ মাধ্যম। তবে গুজব উড়িয়ে দিয়ে গত ১ মে জনসম্মুখে আসেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সূত্র: সময় টিভি, কালের কন্ঠ, জুমবাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়