শিরোনাম
◈ পিকঅ্যাক্সে হামলার শঙ্কা, ইরান ঘিরে মার্কিন তৎপরতা : ৯ নভেম্বর কেন গুরুত্বপূর্ণ? ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের নতুন কৌশল, গুরুত্ব পাচ্ছে কর্মসংস্থান ◈ চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে বড় অবনতি, চাপে ইউরোপীয় ইউনিয়ন ◈ প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে ◈ ২০২৭ সালে গোল্ডেন ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তি করবে পর্তুগাল সরকার ◈ আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, ধানের দাম ৩৫ টাকা কেজি ◈ দুর্নীতির কারণে কার্যকারিতা হারিয়েছে অনেক সমবায় সমিতি, স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ রাষ্ট্রপতির ◈ সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ উৎপাদন এলাকায় কম, ঢাকায় কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে শীতের সবজি ◈ লিও‌নেল মে‌সি আবারও গোল্ডেন বুট জিতলেন

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২০, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢামেকে শিশুদের জন্য দেশের প্রথম করোনা ওয়ার্ড

ডেস্ক রিপোর্ট : [২]  বার্ন ইউনিটে শিশুদের জন্য দেশের প্রথম করোনা ওয়ার্ড চালু করা হয়েছে। দ্বিতীয় তলায় ১৮ বেডের হাই ডিপেন্ডেন্সি ইউনিটটি (এইচডিইউ) করোনা আক্রান্ত শিশুদের জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানা যায়।

[৩] শুক্রবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের উপ-পরিচালক আলাউদ্দিন আল আজাদ বলেন, ২ মে থেকে ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিটে করোনা আক্রান্ত রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হয়। সাসপেক্টেড রোগীর পাশাপাশি করোনা আক্রান্ত রোগীরাও ভর্তি হতে থাকেন। সাসপেক্টেড ও আক্রান্ত রোগীদের ২টি ভাগ করে রাখা হয়।

[৪] এক পর্যায়ে আমরা চিন্তা করলাম শিশুদের জন্য একটি আলাদা ওয়ার্ড দরকার। এ সিদ্ধান্ত মোতাবেক এইচডিইউ পুরোটাই শিশুদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। আক্রান্ত কোনো শিশু এলেই ওইখানে ভর্তি হয়ে চিকিৎসা নেবে। বাংলানিউজ২৪

  • সর্বশেষ