শিরোনাম
◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতার ‘মিনি ঢাকা’য় অগ্নিকাণ্ডের পরও অনিয়মের রমরমা: ‘শিখা ইন’ ট্র্যাজেডির পরও টনক নড়েনি ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০৫:৫৮ সকাল
আপডেট : ১৬ মে, ২০২০, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাকালে বিশ্ব বাণিজ্য সংস্থা প্রধানের পদত্যাগের ঘোষণা

ডেস্ক রিপোর্ট : [২] করোনা মহামারির প্রভাবে সারা বিশ্বের অর্থনীতি যখন সংকটজনক সময় পার করছে, ঠিক সেই সময় মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক রবার্তো অ্যাজভেডো।

[৩] চলতি বছরেই আগস্টের ৩১ তারিখ পদত্যাগ করবেন তিনি। সংস্থাটি যখন মহামারি করোনার প্রভাব মোকাবিলা করছে ঠিক সে সময়ে এমন সিদ্ধান্ত সমালোচনার মুখে ফেলেছে রবার্তো অ্যাজভেডোকে।

[৪] বিবিসির বিশ্লেষণ অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডব্লিউটিওর সমালোচনার পর এই পদত্যাগের ঘোষণা আসলো। অবশ্য ডব্লিউটিওর মহাপরিচালক বলেছেন, পদত্যাগের সিদ্ধান্ত তার ব্যক্তিগত। পরিবারের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন। তার এ সিদ্ধান্ত সংস্থাটির জন্য মঙ্গলজনক ফল বয়ে নিয়ে আসবে বলেও মনে করেন তিনি। ৬২ বছর বয়সী ব্রাজিলিয়ান এ কূটনীতিক গত সাত বছর ধরে সংস্থাটির হাল ধরেছিলেন। তার দ্বিতীয় মেয়াদ ২০২১ সালে শেষ হওয়ার কথা ছিল।

[৫] বিশ্লেষকদের মতে করোনার এ সংকটজনক পরিস্থিতিতে তার পদত্যাগ পরিস্থিতি আরও জটিল করে তুলবে। সারা বিশ্বই এখন মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। করোনার মহামারির প্রভাব কাটিয়ে উঠতে বিশ্বের কর্তাব্যক্তিরা হিমশিম খাচ্ছেন। তখন এই পদত্যাগের ঘোষণা অনেকটা অপ্রত্যাশিত।

[৬] অবশ্য ট্রাম্প প্রশাসন বরাবরই ডব্লিউটিওর সমালোচনা করে আসছেন। চীনের প্রতি পক্ষপাতমূলক আচরণ এবং যুক্তরাষ্ট্রের প্রতি খারাপ আচরণের অভিযোগ করেছিলেন ট্রাম্প। করোনার আগে চীন-মার্কিন বাণিজ্য নিয়ে উত্তেজনার সময়কালে ডব্লিউটিওর ভূমিকার সমালোচনা করেছেন ট্রাম্প। বাণিজ্য উদারীকরণ এবং বাণিজ্য সুরক্ষা দেওয়া প্রধান দায়িত্ব থাকলেও সেটি ডব্লিউটিও সঠিকভাবে পালন করছে না বলেও অভিযোগ করেন তিনি। সঠিক পথে না থাকলে ডব্লিউটিও থেকে বেরিয়ে যাওয়ারও হুমকি দেন ট্রাম্প। অ্যাজভেডোর পদত্যাগের বিষয়ে ট্রাম্প বলেন, ঠিক আছে। আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করা হয়েছিল। ইত্তেফাক, সময়নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়