শিরোনাম
◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ১০:৪৯ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২০, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ঋণখেলাপীদের বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন

মো. আখতারুজ্জামান : [২] করোনাভাইরাস জনিত কারণে দেশের অর্থনৈতিক নেতিবাচক প্রভাব বিজার করছে। বিষয়টি বিবেচনায় নিয়ে খেলাপী ঋণ গ্রহীতাদের সুবিধার পাশাপাশি ভবিষ্যত অর্থনৈতিক মন্দাভাব কাঠিয়ে উঠতে রিসিডিউল প্রদানের ক্ষেত্রে গ্রাহকদের সুবিধা প্রদান করেছে হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন।

[৩] গত ৪ মে অনুষ্ঠিত বিএইচবিফসি'র পরিচালনা পর্ষদের সভায় এ অনুমোদন দেয়া হয়। ১০ মে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছে সরকারি এ প্রতিষ্ঠানটি।

[৪] জানা যায়, এর আগে বিএইচবিফসি'র পরিচালনা পর্ষদের ৪৮০তম সভায় মুজিব বর্ষ উপলক্ষ্যে রিসিডিউল সুবিধা গ্রহণে ইচ্ছুক মামলাধীন এবং মামলঅ বহির্ভূত খেলাপী ঋণ গ্রহীতাদের জন্য চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত রিসিডিউলের সব পর্যায়ের ডাউনপেমেন্ট জমা নিয়ে রিসিডিউল গ্রহণের বিশেষ সুযোগ প্রদান করা যাবে।

[৫] মামলাধীন এবং মামলা বর্হিভূত খেলাপী ঋণ গ্রহীতার কেইসে ২য় হতে তদুর্ধ্বদের রিসিডিউলের ক্ষেত্রে ডাউনপেমেন্টের হার প্রতি ধাপে মুজিব বর্ষের বিদ্যমান ডউিনপেমেন্টের হার হতে আরো ৫ শতাংশ হারে কম নিয়ে রিসিডিউল গ্রহণের সুযোগ প্রদান করা হয়েছে। যেসব ঋণ গ্রহীতা ইতিমধ্যে আংশিক ডাউনপেমেন্ট জমা করেছেন তাদেরকেও এ সুযোগ প্রদান করা যাবে।

[৬] গত মার্চ পর্যন্ত আংশিক ডাউনপেমেন্ট জমা করে যেসব ঋণ গ্রহীতা রিসিডিউলের আবেদন করেছেন তাদের ক্ষেত্রে ৯০ দিনের শর্ত শিথিলপূর্বক অবশিষ্ট ডাউনপেমেন্টের টাকা আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধের সুযোগ প্রদান করা যাবে।

[৭] জানা যায়, সুবিধা প্রদানের পর মামলা বর্হিভুত ঋণে ২য় রিসিডিউলে ১৫ শতাংশ এবং ৩য় রিসিডিউলে ২৫ শতাংশ ডাউন পেমেন্ট সুবিধা দেয়া হয়েছে। মামলাধীন ঋণে ২য় রিসিডিউলে ১০ শতাংশ এবং ৩য় রিসিডিউলে ২০ শতাংশ ডাউন পেমেন্ট সুবিধা প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়