শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ১১:২৪ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২০, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজারে এখন কাকরোল ভিআইপি পণ্য

জাগো নিউজ : [২] করোনাভাইরাসের প্রকোপের মধ্যে বেশকিছু দিন তুলনামূলক কম থাকলেও রোজার মধ্যে রাজধানীর বাজারগুলোতে বিভিন্ন সবজির দাম বেড়েছে। বেশিরভাগ সবজির কেজি এখন ৪০ টাকার ওপরে। এর মধ্যে সব থেকে বেশি দামে বিক্রি হচ্ছে বাজারে নতুন আসা কাকরোল। কোথাও কোথাও এই সবজিটির কেজি এক’শ টাকা ছুঁয়েছে।

[৩] বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে দেখা যায়, মান ভেদে কাকরোলের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। তবে রামপুরা ও মালিবাগের বিভিন্ন বাজারে তুলনামূলক কম দামে বিক্রি হতে দেখা যায় কাকরোল। এসব অঞ্চলের বিভিন্ন বাজারে কাকরোলের কেজি ৬০ থেকে ৮০ টাকা বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, কাকরোল বাজারে নতুন এসেছে। সরবরাহ তুলনামূলক কম। তবে ক্রেতাদের মধ্যে বেশ চাহিদা আছে। এ কারণে দাম তুলনামূলক বেশি। তবে সব শ্রেণির ক্রেতা কাকরোল কিনছেন না। কাকরোলের জন্য বিশেষ শ্রেণির ক্রেতা আছে।

[৪] খিলগাঁওয়ের ব্যবসায়ী আল-আমিন বলেন, ভাই কাকরোল এখন সবার জন্য না। বাজারে এখন কাকরোল ভিআইপি পণ্য। বর্তমান বাজারে সবজির মধ্যে একমাত্র কাকরোলই ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তারপরও যা আনি তার সবই বিক্রি হয়ে যায়। একদিনের কাকরোল, অন্যদিন বিক্রি করা লাগে না। এই ব্যবসায়ী বলেন, এখন ১০০ টাকা কেজি বিক্রি হলেও, এক সময় এই সবজি ৪০ টাকা কেজিতেও নামবে। তখন সব শ্রেণির ক্রেতারাই কাকরোল কিনবেন। তবে এখন কাকরালের যে স্বাদ, তখন সেই স্বাদ পাওয়া যাবে না।

[৫] রামপুরার ব্যবসায়ী মিলন বলেন, এখন সব ধরনের সবজির দামই তুলনামূলক একটু বেশি। তবে কাকরোলের দাম অন্য সবজির থেকে বেশি। এর কারণ হলো কাকরোল বাজারে নতুন এসেছে। আইরিন ফাতেমা।

  • সর্বশেষ