শিরোনাম
◈ ইউরোপের স্বপ্নে দালালের ফাঁদ, ঋণ-প্রতারণায় বিপর্যস্ত বাংলাদেশিরা ◈ ফের লঘুচাপের আভাস, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে, বড় ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি : বিশ্বব্যাংক ◈ ভিসা-অন-এরাইভালসহ ইন্দোনেশিয়াকে বাংলাদেশের ৫ প্রস্তাব ◈ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ কতটা খোলা? ◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ১১:২৪ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২০, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গলে বাসা ভাড়া দিতে না পারায় দুই সন্তানসহ এক নারীকে বের করে দিয়েছে বাড়ির মালিক

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : [২] জেলার শ্রীমঙ্গলের শাপলাবাগ এলাকায় এক নারী ভাড়াটিয়া বাসা ভাড়া দিতে না পারায় দুই শিশু সন্তানসহ তাকে বাসা থেকে বের করে দিয়েছে। গত বুধবার ঘটনাটি ঘটেছে। দুই সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছে ওই নারীকে।

[৩] এই খবর পেয়ে অসহায় পরিবারটিকে থানায় নিয়ে সাহরি খাওয়ানোর পর বৃহস্পতিবার (১৪ মে) সকালে বাসায় তুলে দিয়েছেন শ্রীমঙ্গলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মো.আশরাফুজ্জামান।

[৪] স্থানীয় সাংবাদিক ইদ্রিস আলী জানান, বুধবার (১৩ মে) দিবাগত রাত ২টার দিকে সহকর্মীদের মাধ্যমে জানতে পারি দেড় মাসের বাসা ভাড়া দিতে না পারায় দুই শিশু সন্তানসহ এক নারীকে তার বাসার মালিক রাতে বাসা থেকে বের করে দিয়েছেন। আমরা গিয়ে দেখি থানার সামনের মার্কেটের বারান্দায় দুই শিশুকে ঘুম পাড়িয়ে তাদের মা পাশে বসে রয়েছেন খোলা আকাশের নিচে। মশার কামড়ে দুই শিশু ঘুমের মধ্যে ছটফট করছে। এ দৃশ্য দেখে নিজেকেই অপরাধী মনে হচ্ছিল।

[৫] এ ঘটনা সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামানকে জানালে তিনি তাদের সহায়তায় এগিয়ে আসেন। তিনি তাদেরকে থানায় এনে সাহরি খাওয়ানোর ব্যবস্থা করেন। পরিবারটিকে যথা সাধ্য সাহায্য করেন। পরে তাদেরকে বাসায় তুলে দেয়া হয়। আর বাড়িওয়ালাকে সতর্ক করে দেন এএসপি মো.আশরাফুজ্জামান।

[৬] মৌলভীবাজারের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আশরাফুজ্জামান বলেন, এই সংকটময় সময় বাসা ভাড়ার জন্য কোন বাড়িওয়ালা কাউকে বের করে দিতে পারেন না। বাড়িওয়ালার সমস্যা থাকলে তাকে আমাদের পক্ষ থেকে সাহায্য করা হবে। কিন্তু এধরণের অমানবিক কাজ কাওকে করতে দেয়া হবে না।

[৭] তিনি আরও বলেন, ঘটনাটি শুনে রাতেই আমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করি। পরে শাপলাবাগ রেললাইনের পাশের ওই বাসায় গিয়ে বাসার মালিককে ডেকে তুলে কঠোরভাবে সতর্ক করে দেই। ওই পরিবারকে বাসায় তুলে দিয়ে পুলিশের পক্ষ থেকে চাল, ডালসহ খাদ্য সামগ্রী এবং নগদ টাকা তাদের হাতে তুলে দিয়েছি। যে কোনো সময় খাবার না পেলে থানায় যোগাযোগ করতে তাদেরকে বলেছি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ