শিরোনাম
◈ কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা ◈ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট ◈ সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার ◈ আসছে শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি, সর্বোচ্চ ১৬ দিন ◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ১১:৩০ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২০, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পৃথিবীর মতো নতুন গ্রহের সন্ধান, ৬১৭ দিনে বছর

ইয়াসিন আরাফাত : [২] এই বিশাল ভ্রহ্মাণ্ডে পৃথিবীর মতো গ্রহ খোঁজার তোড়জোড় বিজ্ঞানীদের আজ নতুন নয়৷ এ বার সেই তল্লাশিতে বড়সড় সাফল্য এল৷ নিউ জিল্যান্ডের মহাকাশ বিজ্ঞানীরা অবিকল পৃথিবীর মতো আরও একটি গ্রহের সন্ধান পেয়েছেন৷ ডেইলি সাবাহ, ইন্ডিপেনডেন্ট ইউকে, জি নিউজ

[৩] বিজ্ঞানীরা বলছেন, এই গ্রহটি নিয়ে গবেষণা চালিয়ে দেখা গিয়েছে, পৃথিবী ও নেপচুনের মধ্যবর্তী কোনও একটি জায়গায় গ্রহটি অবস্থান করছে৷ গ্রহটির নক্ষত্র সূর্যের থেকে ছোট৷ গ্রহটি সম্ভবত ৬১৭ দিনে তার সূর্যকে প্রদক্ষিণ করে৷ গ্রহটির আবহাওয়া থেকে শুরু করে সব কিছু পৃথিবীরই মতো৷

[৪] গ্রহটির নাম দেয়া হয়েছে OGLE-2018-BLG-0677৷ গ্রহটি চিলি থেকে একটি টেলিস্কোপে প্রথম আবিষ্কার করেন গবেষকরা৷ পরে তিনটি আইডেন্টিক্যাল টেলিস্কোপ দিয়ে চিলি, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে দেখেন বিজ্ঞানীরা৷

[৫] এরপর শুরু হয় বিস্তর গবেষণা৷ গবেষক দলের প্রধান হেরেরা মার্টিনের বলেন, 'আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে টেলিস্কোপ দিয়ে গ্রহটি দেখছি৷ নজরে রাখছি গ্রহটির দিনরাত কী ভাবে হচ্ছে৷

  • সর্বশেষ