শিরোনাম
◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল

প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ০১:৩৫ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের আইনজীবী কেনেডির কাছে ‘আয়না ঘর’ এ বন্দি জীবনের কথা জানালেন মীর আহমাদ বিন কাশেম

মার্কিন যুক্তরাষ্ট্রের আইনজীবী, লেখক এবং মানবাধিকারকর্মী মেরি কেরি কেনেডি। তিনি রবার্ট এফ. কেনেডির কন্যা এবং জন এফ. কেনেডির ভাতিজি, যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন আরএফকে সেন্টারের প্রধান।

তিনি বাংলাদেশে বর্তমানে অবস্থান করছেন। তিনি দেখা করেন ‘আয়না ঘর’ এ বন্দি দশায় ৮ বছর কাটানো বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমাদ বিন কাশেমের সঙ্গে। এসময় মীর আহমাদ বিন কাশেম সেসময়কার দুঃসহ যন্ত্রণাময় দিনগুলোর কথা বলেন মেরি কেরি কেনেডিকে।

গতকাল ১৩ মে (মঙ্গলবার) কেরি কেনেডির সঙ্গে মীর আহমাদ বিন কাশেমের দেখা হয়। ‘আয়না ঘর’-এর বিভীষিকাময় দিনগুলোর বর্ণনা দিতে গিয়ে মীর আহমাদ কান্নায় ভেঙে পড়েন। আবেগাপ্লুত কেরি তাকে সান্ত্বনা দেন।

আজ বুধবার ( ১৪ মে) সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুকে এ তথ্য জানান ও কিছু  ছবি শেয়ার করেন। স্ট্যাটাসে তিনি লিখেন, যখন কেরি কেনেডি ‘আয়নাঘর’-এ মীর আহমাদ বিন কাশেমের সঙ্গে সাক্ষাৎ করেন যেখানে তিনি অন্ধকার ও বন্দিত্বে কাটিয়েছেন দীর্ঘ আট বছর তখন সেই মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগপূর্ণ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়