শিরোনাম
◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও) ◈ ‘দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী’

প্রকাশিত : ১২ মে, ২০২০, ১১:৫৭ দুপুর
আপডেট : ১২ মে, ২০২০, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানে হাসপাতাল ও জানাজায় হামলা, নিহত ২৩ [২] দায় অস্বীকার করলো তালেবান

ইসমাঈল আযহার: [৩] আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে হামলা চালিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা । এ হামলায় মা ও নবজাতক সহ মোট ৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। দ্য গার্ডিয়ান

[৪] এদিকে আফগানিস্তানের নানগারহার প্রদেশে স্থানীয় কমান্ডারের জানাজায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আল জাজিরা

[৫] আফগান গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, এ হামলার মাধ্যমে হামলাকারীরা হাসপাতালের পেছনে বিদেশি নাগরিকদের অবস্থানরত গেস্ট হাউজে প্রবেশের চেষ্টা করছিলো।

[৬] দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আফগান সেনাবাহিনী ৪০ জনেরও বেশি লোককে হাসপাতাল থেকে সরিয়ে নিয়েছে।

[৭] এদিকে আফগান তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, কাবুলের হাসপাতালে হামলায় তালেবানরা জড়িত ছিল না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়