শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ১২ মে, ২০২০, ১১:৫২ দুপুর
আপডেট : ১২ মে, ২০২০, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক এবং কাভার্ড ভ্যান জব্দ

রাজু চৌধুরী - [২] চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় অভিযান চালিয়ে ৪৭,৮৩৫ পিস ইয়াবা উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ।

[৩] র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১২ মে ২০২০ ইং তারিখ ০০২০ ঘটিকার সময় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সড়ক রাজাখালী সাকিনস্থ জমজম আইচ ফ্যাক্টরীর সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা কক্সবাজার হতে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা গাড়িটিকে থামানোর সংকেত দিলে কাভার্ড ভ্যানটি র‌্যাবের চেকপোস্টের একটু দূরে থেমে যায় এবং উক্ত কাভার্ড ভ্যান হতে ড্রাইভারসহ ০২ জন ব্যক্তি বের হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামী ১। হেলপার মোঃ জুয়েল (৩১), পিতা- মোঃ নজরুল ইসলাম প্রকাশ নুরু, সাং- করিকান্দি (ভূইয়া বাড়ী), থানা- তিতাস, জেলা- কুমিল্লা, বর্তমান ঠিকানা- আরিচপুর, বাসা হোল্ডিং-২৬৭, থানা- টঙ্গী, জেলা- গাজীপুর মহানগর এবং ২। ড্রাইভার মোঃ আবদুল আজিজ (৪৫), পিতা- মোঃ আবদুল রব, সাং- পশ্চিম কলাবাগ, ৫নং ওয়ার্ড, বাসা নং-ডি-৫৪, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ’দেরকে আটক করে।

[৪] আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তাদের দেখানো ও শনাক্ত মতে কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্টো- ট- ২২-১৯৫৩) তল্লাশি করে কাভার্ডভ্যানের ভিতরে ড্রাইভিং সিটের পিছনে সুকৌশলে লুকানো অবস্থায় ৪৭,৮৩৫ পিস ইয়াবা উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করা হয় এবং উক্ত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

[৫] গ্রেফতারকৃত আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত কক্সবাজার হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পন্য পরিবহনের আড়ালে উক্ত কাভার্ড ভ্যানের মাধ্যমে বিভিন্ন অভিনব কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০২ কোটি ৩৯ লক্ষ ১৭ হাজার ৫০০ টাকা এবং জব্দকৃত কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা।

[৬] গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ