শিরোনাম
◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি ◈ আড়াল থেকে শীর্ষ ক্ষমতার লড়াইয়ে শফিকুর রহমান ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি: ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানির সিদ্ধান্ত

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০৬:১০ সকাল
আপডেট : ১২ মে, ২০২০, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাপরবর্তী পরিস্থিতি সামাল দিতে ৫০ কোটি ডলার দিচ্ছে এডিবি

সাইদ রিপন: [২] সোমবার এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের মধ্যে এ ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। কোভিড-১৯ এর মহামারি থেকে দেশের আর্থ-সামাজিক ও অর্থনৈতিক পুনরুন্ধারে জোরদার করতে এ অর্থ সহায়ক হবে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এডিবি।

[৩] বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ নিজ নিজ পক্ষে ঋণ চুক্তিতে সই করেন। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ৪ হাজার ২৫০ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)।

[৪] এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, এ অর্থে বাংলাদেশ কোভিড-১৯ এর প্রভাব কমাতে সহায়ক ভূমিকা রাখবে। দ্রæত সময়ের মধ্যে এ অর্থ সরবরাহ করা হবে। কঠিন এ পরিস্থিতে বাংলাদেশকে এ অর্থ দিতে পেরে আমরা অত্যান্ত আনন্দিত।

[৫] তিনি বলেন, আমি বিশ^াস করি বাংলাদেশ খুব দ্রুতই দরিদ্রতা দূর করে ব্যবসা-বাণিজ্যে সাফল্য অর্জন করবে। বাংলাদেশ আর্থিক ব্যবস্থাগুলো সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে শীঘ্রই শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির অর্জন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়