শিরোনাম
◈ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হবে : রিজভী  ◈ বাংলাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দৃষ্টিহীনতার আশঙ্কাও! ◈ জনগণ নিজের জান দিয়েছে, সমাধান দেয়া কোনো ব্যাপার না: কন্টেন ক্রিয়েটর সালমান মুক্তাদীর (ভিডিও) ◈ বঙ্গভবনে প্রথম অফিস, গার্ড অব অনারে বরণ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ◈ কুয়েতে ১ সেপ্টেম্বর থেকে ভিজিট ভিসা ও প্রবাসীদের ছুটির মেয়াদ বাড়ানোর সুবিধা বন্ধ ◈ সরকারের কাজ জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে দেওয়াই তথ্য মন্ত্রণালয়ের বড় দায়িত্ব: তথ্যমন্ত্রী ◈ মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের শিকার ২০ হাজারের বেশি! ◈ রোমাঞ্চকর জ‌য়ে মৌসুম শুরু রিয়াল মা‌দ্রিদের  ◈ আ‌মে‌রিকার সেনা সদস‌্য‌কে আটক বা হত্যা কর‌লে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের ঘোষণা ◈ কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট ইংল্যান্ডের ফুটবলে নাম লেখালেন

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০৬:৪৯ সকাল
আপডেট : ১১ মে, ২০২০, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিমানবন্দরগুলোকে প্রতিনিয়ত জীবাণুমুক্ত রাখতে নির্দেশনা দিয়ে বেবিচক

লাইজুল ইসলাম : [২] করোনার প্রাদুর্ভাবে বিপর্যস্ত বিমান সংস্থাগুলো। বিপুল পরিমান ক্ষতির সম্মুক্ষিণ হয়েছে এয়ারলাইন্সগুলো। বাংলাদেশের বিমানসংস্থাগুলো বিপুল পরিমান আর্থিক ক্ষতির সম্মুক্ষিণ হয়েছে। এই পরিস্তিতিতে আইকার নির্দেশনা প্রতিপালন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উড়োজাহাজ চলাচলের সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

[৩] বর্তমানে বাংলাদেশে চারটি এয়ারলাইন্স কোম্পানি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে। তবে গত ২০ মার্চ থেকে পরবর্তী তিন মাসের জন্য ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে রিজেন্ট এয়ারওয়েজ। ১৫ মে পর্যন্ত সবধরনের ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

[৪] অভ্যন্তরীণ আকাশপথে এই চারটি বিমান সংস্থা চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশালে প্রতিদিন ১৪০টির মতো ফ্লাইট পরিচালনা করত। এসব ফ্লাইটে প্রায় ১২ হাজার যাত্রী আসা-যাওয়া করতেন।

[৫] তবে স্বাস্থ্যবিধি ও বেবিচকের নির্দেশনা অনুযায়ী এখন দিনে মাত্র ৭২টি ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে। সব ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কেন্দ্রিক পরিচালিত হবে।

[৬] তাই দেশের বিমানবন্দরগুলোকে দেয়া বেবিচকের নির্দেশনায় বলা হয়েছে, বিমানবন্দরগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করতে জীবাণুনাশক ছেটাতে হবে, ঘণ্টায় সর্বোচ্চ তিনটি ফ্লাইট ছাড়ার অনুমতি পাবে।

[৭] এছাড়া বিমানবন্দরের রানওয়েতেও উড়োজাহাজগুলো নির্দিষ্ট দূরত্বে অবস্থান করবে। তিনটি ফ্লাইটের বেশি যাত্রী একসঙ্গে বিমানবন্দর টার্মিনালে থাকতে পারবে না। টার্মিনালের ভেতরেও সামাজিক দূরত্ব মেনে যাত্রীরা অবস্থান করবেন।
[৮] শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বলেন, প্রতি মুহূর্তে বিমানবন্দরে জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করা হচ্ছে। এছাড়া ঘণ্টায় তিনটি ফ্লাইট পরিচালনার বিষয়টি বিবেচনাধীন আছে। ফ্লাইট চালুর সিদ্ধান্ত চূড়ান্ত হলে এয়ারলাইন্সগুলোর সঙ্গে আলোচনা করে ফ্লাইট উঠা-নামার নতুন শিডিউল ঠিক করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়