শিরোনাম
◈ সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, উদঘাটন হলো হত্যার রহস্য ◈ ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত ◈ হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, শনাক্ত আরও ১১৭৭ ◈ ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল, স্থগিত চেয়ে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আবেদন ◈ আছিয়া হত্যা মামলা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ ভুয়া গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে পুলিশের প্রতি হাইকোর্টের ৫ নির্দেশনা ◈ ইরানে ৫০ ঘণ্টা শত্রু এলাকায় লুকিয়ে থাকার ভয়ংকর অভিজ্ঞতা জানালেন মার্কিন সেনা ◈ শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ◈ নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০৪:১১ সকাল
আপডেট : ১১ মে, ২০২০, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্যারাসুটসহ নামিদামি ব্র্যান্ডের নকল কসমেটিকস জব্দ ও ২ জনকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছে বিএসটিআই

ইসমাঈল হুসাইন ইমু : [২] করোনা মহামারিতে যখন সারাদেশ থমকে আছে তখনও থেমে নেই ভেজালকারীদের দৌরাত্ম। জাতির এ ক্রান্তিকালীন সময়েও বিএসটিআই নিয়মিতভাবে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করছে।

[৩] প্যারাসুট নারিকেল তেল, প্যারাসুট বেলীফুল, কুমারিকা, ডাবর ভাটিকা আমলাসহ বিভিন্ন নামিদামী ব্র্যান্ডের প্রায় ২ কোটি টাকা মূল্যের হেয়ার অয়েল ও কসমেটিকস জব্দ করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

[৪] রাজধানীর চকবাজার এবং বেগমবাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এসব নকল কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। বিএসটিআই-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে রোববার চকবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

[৫] অভিযানে বিএসটিআই’র অনুমোদন ছাড়া অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে নামী দামি প্রতিষ্ঠানের কসমেটিকস পণ্য নকল করে বিক্রি বিতরণ করায় কে এম আজম লেন, বেগমবাজার, বংশাল, ঢাকা এর কারখানার পরিচালনাকারী আনোয়ার হোসেন (৩৫) ও মোঃ নয়নকে (১৯) ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।এছাড়া বিভিন্ন কালার ও ফ্লেভারের ফারফিউমও জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ