শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ১১ মে, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]প্রিমিয়ার লিগ নিয়ে বাফুফের জরুরি সভা বাতিল

নিজস্ব প্রতিবেদক : [২] করোনার কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগও বন্ধ আছে। কিন্তু এটার ভাগ্যে কি আছে সেটা নির্ধারণের জন্য আগামী সোমবার একটি জরুরী বৈঠক ডেকেছিলো বাংলাদেশ পুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু দুদিন আগেই সেই সভা বাতিল করা হয়েছে। [৩] বাফুফে জানিয়েছে, দেশজুড়ে যে সাধারণ ছুটি চলছে তা শেষ হলে এবং পরিস্থিতি অনুকূলে আসার পর নির্ধারিত সভাটি অনুষ্ঠিত হবে। [৪] গত ২৫ এপ্রিল বাফুফের প্রফেশনাল লিগ কমিটি সভায় বসেছিল। তখন প্রিমিয়ার লিগের ১৩টি ক্লাব লিগ বাতিলের পক্ষে মত দিয়েছিল। লিগ কমিটি বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ভার ছেড়ে বাফুফে নির্বাহী কমিটির ওপর। এখন বাফুফেই নির্ধারণ করবে এ মৌসুমের প্রিমিয়ার লিগের ভাগ্য। [৫] অনেক ক্লাব মত দিয়েছিল লিগ চালালেও যেন বিদেশি খেলোয়াড় বাদ দিয়ে হয়। কারণ, অনেক ক্লাবের বিদেশি ফুটবলার চলে গেছেন। তারা কবে ফিরতে পারবেন তা নিশ্চিত নয়। অন্য কোন উপায় বের করা যায় কি না, তা নিয়ে ভাবার পক্ষেও ছিল মত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়