শিরোনাম
◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০৬:৪১ সকাল
আপডেট : ১০ মে, ২০২০, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে করোনায় মৃত ব্যক্তির পরিবার ৪ দিন তালাবদ্ধ, অত:পর উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি : [২] করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া আহমেদ আরমান (৫৫) নামে বাকলিয়ার এক ব্যক্তির বাসায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্ব ৬ মে তালা দেওয়া হয়। ফলে বাড়িতে আটকা পড়ে শিশুসহ পুরো পরিবার।

[৩] বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হলে শনিবার রাতে (৯ মে) ওই তালা খুলে দেওয়া হয়।

[৪] ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড এলাকায়।

[৫] গত ৪ মে মারা যান ওই বৃদ্ধ ব্যক্তি ব্যক্তি। এর পর ৬ মে নমুনা পরীক্ষার রিপোর্টে মৃত আরমানের করোনা পজিটিভ আসে।

[৬] মৃত আহমেদ আরমানের ছেলে আবিদ অভিযোগ করে বলেন, ‘চসিকের স্থানীয় কাউন্সিলর এ কে এম আরিফুল ইসলামে নেতৃত্বে তাদের বাড়িতে তালা দেওয়া হয়। ওই তালা গত ৯ মে রাতে তালা খুলে দেওয়া হয়।’

[৭] তিনি বলেন, ‘শনিবার রাতেই চট্টগ্রাম জেলার সিভিল সার্জন তাদের জানিয়েছে রবিবার তাদের পরীক্ষা করানো হবে।’

[৮] এ বিষয়ে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘আমি রোবাবার রাতে ওই পরিবারের সঙ্গে কথা বলেছি। করোনা পরীক্ষার ব্যাপারে সব উদ্যোগ নেওয়া হয়েছে।’

[৯] মৃত আহমেদ আরমানের ছেলে আবিদ বলেন, ‘রোববার সকালে স্থানীয় কাউন্সিলর ও প্রশাসনের সহায়তায় একটি মাইক্রোবাসের মাধ্যমে আমাদের পরিবারের সদস্যদের চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আমরা সকাল ১০টায় এখানে আসছি। আমাদের সবার নমুনা সংগ্রহ করা হবে জানিয়েছে।’

[১০] এ বিষয়ে জানতে চসিকের ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর এ কে এম আরিফুল ইসলামকে ফোন দেওয়া হলে এই বিষয় নিয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি। পরে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়