শিরোনাম
◈ সেপ্টেম্বরে বাড়ছে গ্যাস সরবরাহ! ◈ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা, ২০২৭ সালের মধ্যে স্থাপনে মিলবে সুবিধা ◈ ৪২ বছর পর নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় জোর ◈ সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির ◈ দেশের রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা ◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ ◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০২:১৮ রাত
আপডেট : ১০ মে, ২০২০, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বিদেশী ডাক্তার ও নার্সদের গ্রিন কার্ড দিতে মার্কিন কংগ্রেসে সুপারিশ

লিহান লিমা: [২] করোনা ভাইরাসের কারণে বিপর্যয়গ্রস্ত দেশের স্বাস্থ্যখাত সচল রাখতে বিদেশি ডাক্তার ও নার্সদের গ্রিন কার্ড দিতে কংগ্রেসে একটি আইন উত্থাপন করেছেন মার্কিন আইনপ্রণেতারা। তারা বলেন, করোনার সংক্রমণ রোধে পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন দেশের চিকিৎসা পেশাজীবীরা। দ্য ইকোনমিক টাইমস

[৩]‘দ্য হেলথকেয়ার ওয়ার্কফোর্স রেসিলেন্স অ্যাক্ট’, নামক এই আইনে বিদেশি নার্স এবং চিকিৎসকদের স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য গ্রিন কার্ড দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনটি দীর্ঘ দিনের হলেও এতদিন তা অব্যবহৃত ছিল। এই আইন এখন কার্যকর হলে ২৫ হাজার নার্স এবং ১৫ হাজার চিকিৎসক যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি পাবেন।

[৪]কংগ্রেসের আইনপ্রণেতা অ্যাবে ফিনকেনুয়ার বলেন, ‘আমার এই সংকট উপলদ্ধি করতে হবে। আমরা জানি এই ভাইরাস দ্রæত উধাও হয়ে যাবে না। ডক্টর অ্যান্থনি ফসি আমাদের সংক্রমণের দ্বিতীয় মাত্রা নিয়ে সতর্ক করেছেন। আইওয়ার মতো প্রত্যন্ত অঙ্গরাজ্যগুলোতে স্বাস্থ্য খাত অনেক দুর্বল এবং দক্ষ চিকিৎসা পেশাজীবীর অভাব রয়েছে।

[৫]জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুসারে শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে। মারা গিয়েছেন ৭৮ হাজারেরও বেশি।

  • সর্বশেষ